ডিজিটাল আইনের ভাল মন্দ এর প্রয়োগকারীর উপর নির্ভর (ভিডিও)
লতিফ রানা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১০:১৮ পিএম
আইন প্রয়োগকারীর উপর ডিজিটাল নিরাপত্তা আইনের ভাল এবং মন্দ দিক নির্ভর করবে বলে মনে করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি এডভোকেট রফিক আহমেদ ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে.এম. ফজলুর রহমান। তারা মনে করেন, এ আইনে কাউকে হয়রানী করা হচ্ছে কি না তা সম্পূর্ণ নির্ভর করবে আইনের প্রয়োগ এবং অপপ্রয়োগের উপর।
শনিবার (২৪ অক্টোবর) যুগের চিন্তা’র আয়োজনে ও কামরুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘আইন জিজ্ঞাসা”য় অতিথি হিসেবে উপস্থিত হয়ে এধরনের মতামত জানান এই দুই আইজীবী। ডিজিটাল নিরাপত্তা আইন যুগোপযোগী হলেও এর সঠিক প্রয়োগ করতে পারলে সুফল পাওয়া যাবে মনে করে তারা।
এডভোকেট রফিক আহমেদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এ এই আইন সম্পর্কে বলা আছে, সাইবার ট্রাইব্যুনালে এর বিচারকার্য পরিচালিত হবে। তিনি বলেন, এ্ই আইন যেহেতু নতুন এবং দেশ যেহেতু ডিজিটাল পর্যায়ে যাচ্ছে সুতরাং এই আইনের পরিষদ ভবিষ্যতে আরো অনেক বৃদ্ধি হবে। এই ট্রাইব্যুনালের বিস্তার প্রতি জেলায় জেলায় না হলে বিরাট একটি জটের সৃষ্টি হবে।
তার মতে এখন অপরাধের ধরণ অনেক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, এই আইনের বিচারগুলো যারা করবে দায়রার পর্যায়ের বিচারক হতে হবে। অর্থাৎ জেলা জর্জ পর্যায়ের বিচারকরা এর বিচার করতে পারবে। সুতরাং সরকার ইচ্ছে করলে এই বিচারকার্যের বিষয়টা প্রত্যেকটা জেলায় ব্যবস্থা করতে পারে।
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮এর মধ্যে তথ্য ও যোগাযোগ আইনের ৫৭ধারার পরিবর্তন আনা হয়েছে। এখানে ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা গুলোকে বিলুপ্ত করা হয়েছে।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পর্ণোগ্রাফী অ্যাক্ট দুইটা আইন দুই টাইটেলে পরিচিত। তিনি বলেন, নেটিভ ‘ল’ এবং ইন্টারন্যাশনাল ‘ল’ দুই্টাই ‘ল’। এখানে যে আইন আন্তর্জাতিকভাবে স্বীকৃত তা যদি দেশীয় আইনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনকে প্রাধান্য দেয়া হবে।
তিনি বলেন, এই আইনের প্রয়োগটা নির্ভর করবে রাষ্ট্র যন্ত্রের উপরে। এর অপপ্রয়োগ হলে এই সুবিধাটা জনগণ পাবে না। এতে আইনের মূল লক্ষ্যটা ঠিক থাকবে না। তাই তিনি মনে করেন, ডিজিটাল নিরাপত্তা আইনটা সুন্দর হলেও প্রয়োগকারীর উপর তা নির্ভর করবে। তবে অনেক সময় সত্য কথা বলার পরও যদি তাকে এই আইনে ফাঁসায় তাহলে তা খুবই খারাপ হবে।
কে.এম. ফজলুর রহমান বলেন, আমাদের ডিজিটাল ফোরামে যারা অপকর্ম করতে শুরু করেছিল, আগের আইনটা যখন এই বিষয়টা নিয়ন্ত্রন করতে পারছিলনা। ডিজিটাল নিরাপত্তা আইন ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮’প্রনয়ন করার পরে অনেকটা সহজ হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ নীতি নির্ধারকদের সিদ্ধান্ত অনুযায়ী এই আইন প্রনয়ন করা হয়েছে। এই আইনের মূল প্রতিপাদ্য বিষয় হলো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কেউ যদি কোন অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে।
তিনি বলেন, ভুক্তভোগী বিভাগীয় ডিজিটাল নিরাপত্তা কোর্টে মামলাটা করতে পারবে। এখানে সরকারের বিরুদ্ধে যদি কেউ এই আইনে অপরাধমূলক কাজ করে তাহলে যে বিভাগ বা যে মন্ত্রনালয়ের বিরুদ্ধে অপরাধ করা হয় সেই বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এই মামলা করতে পারবে।
এখানে কোন পাবলিকের বিরুদ্ধে অপরাধ হলে সেই জনগণও করতে পারবে। এখানে বাদী যেই বিভাগে থাকবে সেই বিভাগেই মামলা করতে পারবে। তবে ১৫৪ ধারা মোতাবেক থানায়ও মামলা করা যাবে।
তিনি বলেন এই আইনে বলা আছে সাব-ইন্সপেক্টরের নিম্ন নহে এমন একজন কর্মকর্তা এই মামলাগুলো তদন্ত করবেন। এই অপরাধটা কোন স্থানের বলে গন্য করা হবে এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অপরাধীর এলাকা এখানে মুখূ কোন বিষয় না। সে যেখানে বসেই অপরাধ করবে সে বাংলাদেশে সেই অনুযায়ীই বিচার কার্য চলবে। এখানে ৩২ ধারায় সংযোজন করা হয়েছে বলে কথা ঠিক না। তিনি বলেন এই আইনটা এখানে পরিস্কার করা হয়েছে।
তিনি বলেন ডিজিটাল আইন অপরাধীদের জন্য কঠিন এবং ভুক্তভোগী এবং সাংবাদিকদের জন্য সহজ করা হয়েছে। এই আইনের অপপ্রয়োগ যারা করছে তারা খুব সহজেই ধরা পড়বে। আগে অপরাধীদের ধরা কঠিন ছিল। এই আইনের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি হলে অপরাধীরা আর সেই অপরাধ করার সাহস পাবে না।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে বলা আছে এধরণের অপরাধে প্রথমেই তার কম্পিউটার সিজ করে সেখানে অপরাধ ধরা পড়লে সে এ্যকশন নিতে পারে।


