করোনা যখন মানুষের মনকে পাথর করে ফেলে। একই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও যখন প্রাণের মানুষের কাছে যাওয়ার সাহস দেখাতে ভয় পায় মানুষ।
সেখানে স্ত্রী’র মুখে দেয়া থর্মোমিটার নিজের মুখে দেয়া, স্ত্রী পানি খাওয়ার পর সেই গ্লাস মুখে দিয়ে পানি খাওয়ার এক ব্যতিক্রম চিত্র তুলে ধরলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অসহায় স্ত্রী’র পাশে হয়ে উঠা এক অকুতোভয় প্রেমিক একেএম শামীম ওসমান।
সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনের আধঘন্টার’র গল্প অনুষ্ঠানে প্রভাবশালী এই রাজনীতিবিদের দেয়া সাক্ষাতকারে এমনি এক নিখুঁত প্রেমের চিত্র ফুটে উঠেছে। তিনি জানান, তার স্ত্রী লিপি ওসমান যখন করোনায় আক্রান্ত ছিলেন, তখনও তিনি তার স্ত্রী’র থার্মোমিটার মুখে দিতেন, তার স্ত্রী’র গ্লাসে করে পানি খেতেন।
রাজনীতিতে দাপিয়ে বেড়ানো এই সাংসদ বিয়ের আগে সালামা ওসমান লিপির সাথে তার প্রেমের বিষয়ে বলেন, কলেজে পড়ার সময় যখন আমার দিকে কোন তাকাতো তখন আমার কাছে ভাল লাগতো না, বরং না তাকালেই ভাল লাগতো।
প্রভাবশালী এই রাজনীতিবিদ বলেন, লিপি ওসমান ছিল ত্যারা প্রকৃতির। সে আমাকে পাত্তা দিত না। এই জন্যই তাকে ভাল লাগতো। তাছাড়া তার পরিবারও খুব ভাল। তিনি জানান, লিপি ওসমানের মন পেতে তাকে অনেক ঘোরাঘুরি করতে হয়েছে। এ বিষয়ে তার বন্ধুরাও তাকে অনেক সাহায্য করেছে।
তার মতে, এই ৩৩ বছর সংসার করার পর এখনো তিনি মনে করেন, তার ভালবাসাটা সঠিক ছিল। তিনি লিপি ওসমানকে আগে যতটুকু ভালবাসতেন এখনো ততটাই ভালবাসেন।
উল্লেখ্য, এর আগে সরকারি মহিলা কলেজের এক নবীন বরণ অনুষ্ঠানে শামীম ওসমান জানান, সালমা ওসমান লিপিকে বিয়ে করতে তার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
রাজনীতিতে প্রভাবশালী এই নেতা আরো জানান, লিপি ওসমানকে পেতে তাকে বেশ ধকল পেতে হয়েছে, বেশ কষ্ট করতে হয়েছে। সহজে ধরা না দেয়ায় শামীম ওসমানকে গোল মরিচ পোড়ানোসহ অনেক পদ্ধতি অবলম্বন করতে হয়েছে।
লিপি ওসমানের পেছনে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে ভাবলেন যেহেতু চান্স দেয়নি সেহেতু এই মেয়েকেই বিয়ে করবেন। এ বিষযে তার বন্ধুরা তাকে অনেক সহায়তা করেছে বলে তিনি জানিয়েছেন।


