Logo
Logo
×

বিশেষ সংবাদ

দ্বিতীয় দফায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে আলু

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৯:৫৩ পিএম

দ্বিতীয় দফায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে আলু
Swapno

আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে দ্বিতীয় দফা দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু এরপরেও নারায়ণগঞ্জে বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে এর কোন প্রভাব পরেনি। বরং নিজেদের খেয়োল-খুশি মতো দামে আলু বিক্রি করতে দেখা গেছে।

 

গত বুধবার নারায়ণগঞ্জের পাইকারি ও খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাক কেজি দরে, আর খুচরা বাজারে ৪৫-৫০ টাকা। আলু ছাড়াও বাজারে অন্যান্য সবজির দামও বেশ চড়া। বাজার ঘুরে দেখা যায়, কোন সবজির দামই ৫০ টাকার নিচে নয়।

 

গত মঙ্গলবার কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে নতুন করে আলুর দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর। সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আলুর দাম খুচরা বাজারে কেজিপ্রতি ৩৫ টাকা নির্ধারণ করা হয়। নতুন দর অনুযায়ী, হিমাগারে প্রতি কেজি আলুর দাম রাখা হয় ২৭ টাকা। পাইকারি এ আলু ৩০ টাকায় বিক্রি করবেন ব্যবসায়ীরা।

 

এরআগে গত ৭ অক্টোবর আলুর দাম হিমাগার পর্যায়ে ২৩ টাকা, পাইকারিতে ২৫ টাকা ও খুচরায় ৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যদিও নারায়ণগঞ্জসহ দেশের কোথাও কার্যকর হয়নি এ দাম। বাজারে ব্যাপকভাবে আলুর দাম বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নিয়েছিল সরকার।

 

দ্বিতীয় দফা দাম নির্ধারণ করে দেওয়ার পরেও সরকার নির্ধারিত দামে আলু বিক্রি না করার কারণ জানতে চাইলে দ্বিগুবাবুর বাজারের একজন পাইকারি বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমদের এ আলু দাম নির্ধারণ করে দেওয়ার আগেই কেনা হয়েছিল।

 

আলু হিমাগার থেকে আড়তে আসতে ৪২ টাকার উপরে খরচ হয়েছিল। এখন আমরা ২-৩ টাক লোকসান দিয়ে বিক্রি করছি। তবে এরপর সরকার নির্ধারিত দামে হিমাগার থেকে আলু কিনে আনতে পারলে অবশ্যই আমরা নির্ধারিত দামে বিক্রি করবো।

 

ক্ষোভ প্রকাশ অন্যএকজন বিক্রেতা বলেন, সরকারের হিমাগার থেকে কম দামে আলু কিনে আনতে পারলে কম দামে বেচমু, সমস্যা নাই। আগে সরকারকে বলেন আমাদের কম দামে আলু বিক্রি করতে।

 

এ ব্যাপারে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অদিপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, সরকার নির্ধারিত দামে ব্যবসায়ীরা যাতে আলু বিক্রি করে সেজন্য আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

 

আমরা আজকেও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। নারায়ণগঞ্জের বাজার নিয়ন্ত্রেণের জন্য আমরা সর্বাকত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রেতা সাধারণকেও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত আলু যাতে কেউ না কেনে। কারণ দাম কমে যাওয়ার জন্য অনেকে প্রয়োজনের বেশি কিনলে বাজারে এর সরবরাহ করে আবার দাম বৃদ্ধি পেতে পারে।

 

ব্যবসায়ীদের হিমাগার থেকে বেশি দামে আলু বিক্রির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা আজকে ফতুল্লার ধর্মগঞ্জে কয়েকটি হিমাগারে সতর্কতামূলক অভিযান চালিয়েছি। তবে হিমাগারের মালিকরা জানিয়েছে, তারা আলু ব্যবসায়ী নয়; শুধুমাত্র পজিশন হোল্ডার।

 

তাই বেশি দামে আলু বিক্রি করার ক্ষেত্রে তাদের কোন হাত নেই। তারপরেও আমরা তাদের জানিয়েছি যে, কোন হিমাগার থেকে দৈনিক কী পরিমাণ আলু বিক্রি করা হবে- তার চালান আমাদের সরবরাহ করতে হবে। তাহলে আর বেশি দামে আলু বিক্রি করার সম্ভাবনা থাকবে না। এমনটা না হলে আমরা আরও কঠোর ব্যবস্থা নেব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন