Logo
Logo
×

বিশেষ সংবাদ

আনন্দধামের উদ্যোগে জাতির পিতার মাজারে বিশেষ পার্থনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০৯:০০ পিএম

আনন্দধামের উদ্যোগে জাতির পিতার মাজারে বিশেষ পার্থনা
Swapno

গোপালগঞ্জের টুংগীপাড়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার প্রাংগনে আনন্দধামের উদ্যোগে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আনন্দধামের পরিচালক জনাব মান্নান মেম্বারের পরিচালনায় এ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

এর আগে আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর নেতৃত্বে আনন্দধামের পরিচালকবৃন্দ বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করেন। 

 

এ সময় হাসিনা রহমান সিমু বলেন, আজকের দিনে আমাদের শপথ নিতে হবে যেন জাতির পিতার এই আত্মত্যাগ বৃথা না যায়। উনার প্রদর্শিত পথেই আমাদের সোনার বাংলাকে নিরাপদ সম্মৃদ্ধ রাষ্ট্র হিসেবে স্থিতিশীলতার পর্যায়ে নিয়ে যেতে হবে। দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ভিজিটর বুকে স্বস্ব মন্তব্য লিপিবদ্ধ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন আনন্দধামের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, মহাসচিব আজিজুল ইসলাম বাবু, পরিচালকবৃন্দের মাঝে সর্বজনাব মাকসুদ হিটু, গাজী খোকন, মোক্তার হোসেন, মসিউর রহমান শুভ, শাহাদাত হোসেন, মোঃ রাসেল, মোঃ ইকবাল, মোঃ আরিফ, কামরুল ইসলাম প্রমুখ, স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনাব কামরুল হাসান পিপিএম ও বংগবন্ধুর মাজারে কর্মরত ব্যক্তিবর্গ।

 

উল্লেখ্য, আনন্দধাম হচ্ছে পারস্পরিক সহযোগিতায় রাস্ট্র কর্তৃক স্বীকৃত নাগরিকদের মৌলিক অধিকার সুনিশ্চিত করনে সংগঠিত একটি সামাজিক প্লাটফর্ম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন