Logo
Logo
×

বিশেষ সংবাদ

এবার মহানগর ছাত্রলীগ নেতার মাদক সেবন 

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১১:৪৯ পিএম

এবার মহানগর ছাত্রলীগ নেতার মাদক সেবন 
Swapno

বিতর্ক পিছু ছাড়ছে না নারায়ণগঞ্জ ছাত্রলীগের। হিমেল, রবিনের পর আলোচনায় আসে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শুভ্রদর মাদক সেবনের ছবি। 

 

এর রেশ না কাটতেই সামনে এসেছে এবার মহানগর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মির্জা তোফা আহমেদ ওরফে স্বার্থক আহমেদ তোফার ইয়াবা সেবনরত অবস্থার ছবি। ওই ছবিতে এই ছাত্রলীগ নেতাকে ইয়াবা সেবনরত অবস্থায় দেখা যায়।

 

ছাত্রলীগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার চাঁদমারী এলাকার বাসিন্দা মির্জা তোফা আহমেদ ওরফে স্বার্থক আহমেদ তোফা। ২০১৪ সালে সরকারি তোলারাম কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। বর্তমানে তোলারাম কলেজের অনার্সে পড়ছে সে। 

 

২০১৯ সালের জুলাইয়ে মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে অর্থ সম্পাদকের পদ পায় তোফা। তার বিরুদ্ধে তোলারাম কলেজে বিভিন্ন শিক্ষার্থীকে মারধর, চাষাড়া রেল স্টেশনে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে।

 

গত বছরের ২৯ সেপ্টেম্বর ও ২০১৮ সালের ২৪ এপ্রিল সরকারি তোলারাম কলেজে সাংবাদিক সৌরভ হোসেন সিয়ামকে পেটানোর ঘটনায় জড়িত ছিল মহানগর ছাত্রলীগের অর্থ সম্পাদক মির্জা তোফা আহমেদ ওরফে স্বার্থক আহমেদ তোফা।

 

এদিকে সাবেক ছাত্রলীগের একাধিক নেতা জানান, এখনই এই ধরনের বিতর্কিতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া জরুরী। কমিটি থেকে বহিস্কার করে দৃষ্টান্ত স্থাপন করা দরকার। না হলে আগামীতে নারায়ণগঞ্জ ছাত্রলীগের ইমেজ প্রশ্নবিদ্ধ করে তুলবে বিতর্কিতরা।

 

মাদক সেবন ও বিভিন্ন অভিযোগ নিয়ে ছাত্রলীগ নেতা মির্জা তোফা আহমেদ জানান, এ গুলো সব মিথ্যা। আমি এ গুলোর সাথে আমি জড়িত না। ছবিতে দেখা যাচ্ছে আপনি মাদক সেবন করছেন, এমন প্রশ্নের উত্তরে ‘মন্তব্য নেই’ বলেই ফোন কেটে দেন।


এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মির্জা তোফা আহমেদের বিরুদ্ধে পূর্বে আমার কাছে অভিযোগ ছিল না। সে যদি মাদকের সাথে জড়িত হয় তাহলে অবশ্যই ব্যবস্থা নিবো।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন