Logo
Logo
×

বিশেষ সংবাদ

অস্থির কাঁচাবাজার : বাজার ভেদে পণ্য মূল্যের তারতম্য 

Icon

লতিফ রানা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১১:০৫ পিএম

অস্থির কাঁচাবাজার : বাজার ভেদে পণ্য মূল্যের তারতম্য 
Swapno

কোন ভাবেই যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগাম টেনে নামানো যাচ্ছে না। অসহায় হত-দরিদ্র থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের ঘরে যে সমস্ত বাজার একেবারে না থাকলেই নয়। 

সেসব দ্রব্যের মূল্যই যেন এখন আগুনের উত্তাপের মতো প্রতিযোগিতা করে চলেছে। বাজারভেদে এর খুচরা মুল্যেও দেখা যায় অনেক পার্থক্য, যা প্রায় দেড় থেকে দ্বিগুণ।
 
মঙ্গলবার (২০ অক্টোবর) শহরের প্রধান কাঁচাবাজার দ্বিগুবাবু’র বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে এমনই এক হতাশার চিত্র পাওয়া যায়। এসময় বাজারভেদে দ্রব্যমূল্যের অনেক হেরফেরও লক্ষ্য করা যায়।
 
মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে চাল, নুন, আলু ও পেয়াজ এগুলো এমনই গুরুত্বপূর্ণ যে এগুলো যাদের ঘরে থাকে তাদের অন্তত উপোস থাকতে হয়না। অথচ এই সব দ্রব্য মূল্যের নাভি:শ্বাসে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ।
 
মঙ্গলবার মহল্লার বিভিন্ন বাজার ঘুরে ৫০ টাকার নিচে কোন চালই পাওয়া যায়নি। কাঁচাবাজারের খুচরা মূল্যও বাজার ভেদে মূল্যের অনেক হেরফের লক্ষ্য করা যায়। উচ্ছে’র কেজি দ্বিগুবাবুর বাজারে ৬০ থেকে ৭০ টাকা হলেও মহল্লাভেদে এর দাম ১০০ থেকে ১২০টাকা। 

সীম ও টমেটো দ্বিগুবাবুর বাজারে ১০০ টাকা, মহল্লায় ১৩০টাকা থেকে শুরু করে ১৫০টাকা। পটল দ্বিগুবাবুর বাজারে ৫০টাকা, মহল্লায় ৭০ থেকে ৮০টাকা। লম্বা বেগুন দ্বিগুবাবুর বাজারে ৮০টাকা, মহল্লায় ১০০ থেকে ১২০টাকা। 

দেশী পেয়াজ দ্বিগুবাবুর বাজারে ৮৫ থেকে ৯০টাকা, মহল্লায় ১১০ থেকে ১২০টাকা। কাঁচামরিচ দ্বিগুবাবুর বাজারে ১২০টাকা, মহল্লায় ১৫০ থেকে ২০০টাকা পর্যন্ত। আলু দ্বিগুবাবুর বাজারে ৪৫ টাকা, মহল্লায় ৫০টাকা।
 
দ্বিগুবাবুর বাজারে মোস্তাফিজুর রহমান নামের এক ক্রেতার সাথে কথা হলে তিনি জানান, তিনি একটি বেসরকারী কোম্পানীতে চাকুরী করেন। 
বর্তমান দ্রব্যমূল্যে তার উপার্জনে চলা খুবই কষ্টকর উল্লেখ করে তিনি বলেন, বাজারে আসলেই যদি মনে করেন, টাকার অভাব নেই বা দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যেই আছে তা ভুল। 

না এসে তো উপায় নেই। না কিনলে খাবো কি? বাঁচবো কি করে। মানুষতো আর ভিতরের সমস্যাটা বুঝবে না।
 
মাকসুদা নামের আরেক গৃহিনী জানান, তিনি শহরের পাইকপাড়া থেকে এসেছেন। এমনিতেই দ্রব্যমূল্য বর্তমানে অনেক বেশী, তার উপর এখানকার তুলনায় মহল্লায় দাম আরো বেশী। এখানে কিছুটা হলেও কমে পাওয়া যায়, তাই সপ্তাহে দুই একদিন এখান থেকে তিনি বাজার করেন।
 
এ বিষয়ে আমরা নারায়ণগঞ্জবাসির সভাপতি মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ বলেন, করোনার এই মহামারিতে মানুষের আয় যথেষ্ট কমে গিয়েছে। যারা কুলি মজুরের কাজ করে, রিক্সা-ভ্যান চালায় তাদের দৈনিক আয় আগের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। 

অথচ যেই হারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। তিনি জানান, করোনা ও বন্যার কারণে এবার এমনিতেই শস্য উৎপাদন ব্যহত হয়েছে। তার উপর কিছু মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে এই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি। 

মুনাফালোভীরা বেশী লাভের আশায় পণ্য মজুদ করে রাখে এবং বাজারে অস্থিরতা তৈরী করে বেশী মূল্যে বিক্রি করে। সরকার এ বিষয়ে শক্তভাবে ব্যবস্থা গ্রহন করলে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে।
 
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, আমাদের মনিটরিং আগের চেয়ে এখন অনেক জোরদার করা হয়েছে। বাজারগুলোতে আমাদের দল বিশেষ অভিযান চালিয়ে জরিমানাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ভূমিকা রাখার চেষ্টা করছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন