Logo
Logo
×

বিশেষ সংবাদ

বর্জ্য ব্যবস্থাপনায় নাসিক’র ৩০১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

Icon

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১০:১০ পিএম

বর্জ্য ব্যবস্থাপনায় নাসিক’র ৩০১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
Swapno

রাজধানীর লাগোয়া প্রাচ্যের ড্যান্ডি খ্যাত এই নারায়ণগঞ্জের অন্যতম সমস্যা ছিল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। দেশের সবচেয়ে ধনী জেলা স্বীকৃত শিল্পসমৃদ্ধ এই জেলায় প্রতিদিন যে পরিমান যে পরিমান কঠিন বর্জ্য তৈরী হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পক্ষে তা সংগ্রহ করা সম্ভব হয় না। 

 

তাই নাসিক এর পক্ষ হতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।


 
নাসিকের এই পকল্পের জন্য মঙ্গলবার (২০ অক্টোবর) ৩০১ কোটি ৩৬ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায়। 

 

গণভবনে থেকে ভার্চুয়ালি এই সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক এর চেয়ারপার্সন শেখ হাসিনা। এই প্রকল্প বাস্তবায়নে ৭০একর ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও সীমানা প্রাচীর তৈরি করা হবে। প্রকল্পের মূল কার্যক্রমে এর বাইরে রয়েছে মোটর সাইকেল কেনা, পাঁচটি গারবেজ ট্রাক, একটি স্ক্যাভেটর, একটি ওয়েব্রিজসহ ২০০টি প্রকৌশল ও অন্যান্য সরঞ্জাম কেনা।


 
নাসিক কর্মকর্তগণ জানান, নারায়ণগঞ্জ একটি শিল্পসমৃদ্ধ জেলা হওয়ায় প্রতিদিন এখানে পলিথিন, কাপড় ও কাগজপত্রের বর্জ্য তৈরি হয় নারায়ণগঞ্জ সিটি করাপোরেশনের জন্য এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা হয়ে দাড়িয়েছে।


 
একনেকে অনুমোদনের পর প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে নাসিক ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের কর্মকর্তাবৃন্দ।


 
প্রকল্পের বিষয় প্রধানমন্ত্রী অনুশাসন তুলে ধরে সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এমনভাবে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে যেন পানি দূষিত না হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন