Logo
Logo
×

বিশেষ সংবাদ

স্টকটা শেষ অইলে আর আলু বেছুম না

Icon

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৫:৫৫ পিএম

স্টকটা শেষ অইলে আর আলু বেছুম না
Swapno

কোন রহম আলুর এই স্টকটা শেষ করি। এরপর এই বছর আর আলু বেছুমনা। আলু বাজারের বর্তমান অস্থিরতা এবং সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রী না করায় প্রশাসনের অভিযান সম্পর্কে এবং বর্ধিত মূল্যে আলু বিক্রী’র কারণ জিজ্ঞাসা করলে এমনভাবেই ক্ষোভ প্রকাশ করেন দ্বিগুবাবুর বাজারের এক আলু ব্যবসায়ী। 

 

তিনি বলেন, আমরা কমদামে আলু কিনতে না পারলে কমে বেছুম কেমনে? সরকাররে কন্, আমাগো লগে লইয়া গিয়া স্টোর থাইক্কা কমদামে আলু কিন্না দিতে।

 
মঙ্গলবার (২০ অক্টোবর) শহরের প্রধান কাঁচাবাজার দ্বিগুবাবুর বাজারে আলুর পাইকারী বাজার ঘুরে বিভিন্ন দোকানে দেখা যায় আলুর মূল্য প্রতি ৫ কেজি ২০০টাকা করে বিক্রী করছে বিক্রেতারা। এসময় সরকারের নির্ধারিত মূল্যের বিষয় প্রশ্ন করা হলে এই প্রতিবেদককে তারা এমনভাবেই উত্তর দেন।
 

এ সময় আরেক বিক্রেতা বলেন, এতদিন ধইরা আলু কোল্ড স্টোরে রাখলে কেমন খরচ হয় জানেন? স্টোর খরচ কমাইতে না পারলে ব্যবসায়ীরা আলুর দাম কমাইবো কি কইরা? 

 

সেখানকার ব্যবসায়ীরা বলেন, খবর নিয়া দেখেন, ঢাকার যাত্রাবাড়ি ও কাওরাণ বাজারের বেশ কয়েকটি ব্যবসায়ী তাদের আলু ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমরাও এই আলুগুলো নিয়ে বিপদে আছি কোন রকম শেষ করতে পারলে এই বছর আর আলুর ব্যবসা করতামনা।


 
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, যাারা আলু সরকারের নির্ধারিত দামে বিক্রি করতে না চাইবে তাদের বিক্রী করার দরকার নাই। কিন্তু বিক্রি করতে হইলে নির্ধারিত দামেই বিক্রি করতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন