Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রয়োগকারীদের হাতে আইন জিম্মি (ভিডিও)

Icon

লতিফ রানা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৫:২৫ পিএম

প্রয়োগকারীদের হাতে আইন জিম্মি (ভিডিও)
Swapno

আইন প্রয়োগকারীদের হাতেই আইন জিম্মি বলে মনে করেন নারায়ণগঞ্জ ‘ল’ কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল সিনিয়র এডভোকেট মো. আকবর হোসেন এবং জেলা আইজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক সিনিয়র এডভোকেট মো. হাবীব আল মুজাহিদ পলু।

 
যুগের চিন্তার আয়োজনে ও অ্যাডভোকেট কামরুল আহসান এর সঞ্চালনায় শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত লাইভ টকশো ‘আইন জিজ্ঞাসা’য় অতিথি হিসাবে তারা এই অভিমন ব্যক্ত করেন। এবারের আলোচ্য বিষয় ছিল ‘অপরাধ দমনে আইন ও প্রশাসনের ভূমিকা’।


এসময় এডভোকেট আকবর হোসেন বলেন, আইন কোন অপরাধের বিষয়ে ভূমিকা রাখেনা, অপরাধের ধরণ অনুযায়ী অপরাধীকে চিহ্নিত করে। তার মতে, কোন মামলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইচ্ছে করলে গ্রহন করতে পারে আবার নাও করতে পারে। 

 

কোর্ট বিশ্বাস করলে হয়তো প্রসেস দিবেন, সমন দিবেন, নোটিশ দিবেন বা ওয়ারেন্ট দিবেন। কোর্ট বিশ্বাস না করলে আবার তদন্তও দিতে পারে। সুতরাং এখানে প্রয়োগ কারীর ইচ্ছেমতোই আইন। আইন শুধু মাত্র মাধ্যম, এর কোন ভূমিকা নেই।

 
এবিষয়ে মুজাহিদ পলু বলেন, মানুষ যখন তার বিরুদ্ধে ঘটে যাওয়া অন্যায়ের বিচারের আশায় থানা বা আদালতের দ্বারস্থ হয় তখন পুলিশের একটি বিরাট ভূমিকা থাকে। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন আইনের সঠিক প্রয়োগ করা হলে অপরাধীকে ধরা যাবে এবং আদালতে সোপর্দ করলে অবশ্যই তার বিচার হবে। বাংলাদেশের অনেক প্রভাবশালীরাও কিন্তু আদালতে আসতে বাধ্য হয়েছে।

 

এই সময় তিনি বরগুনার রিফাত হত্যা মামলার উদাহরণ টেনে বলেন, সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই কিন্তু অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে ট্রায়ালের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তি হয়েছে। থানা বা প্রশাসন তৎপর হলে দ্রুততম সময়ের মধ্যে যেকোন অপরাধই দমন করা সম্ভব বলে তিনি মনে করেন।
 
তবে আইনের প্রয়োগে পুলিশের সল্পতাসহ তাদের কাজের পরিধী বা ব্যপকতার কারণে অনেক সময় ইচ্ছে থাকলেও তারা সুযোগ পাননা বলে মনে করেন এই দুই আইনজীবী।


 
অপরাধের সংজ্ঞা দিতে গিয়ে অ্যাডভোকেট আকবর হোসেন বলেন, মানুষ তার অধিকার ভোগ করতে গিয়ে তিনি যখন তার অধিকারের সীমা লঙ্ঘন করেন তা যদি সমাজের জন্য বিরুপ প্রতিক্রিয়া অথবা সমাজে গ্রহনযোগ্যতা হারায় তখনই তা অপরাধ হিসেবে চিহ্নিত হয়। 

 

অপরাধের ক্যাটাগরী অনুযায়ী যে অপরাধ মানুষের স্বাস্থ্য এবং জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ তাকে আমলযোগ্য অপরাধ হিসেবে গ্রহন করা হয়। আমলযোগ্য অপরাধ একবছর কিংবা দুইবছর থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ ।


 
অপরাধীতের পক্ষে আইনজীবীদের কাজ করা উচিৎ কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনজীবীদের দায়িত্ব হলো একজন অপরাধী যেন তার অপরাধের বেশী মাত্রায় সাজা না পায়। তাছাড়া কোন লোক নিরাপরাধী হওয়া সত্ত্বেও তাকে আসামী করা হতে পারে তাই তার আইনজীবী পাওয়ার অধিকার আছে।

 
এ বিষয়ে এড. মুজাহিদ পলু নারায়ণগঞ্জের বহুল আলোচিত জিসামনি কাণ্ড ও ৬ বছর পর মামুনের ফিরে আসার কথা উল্লেখ করে বলেন, এখানেতো হত্যা, ধর্ষণসহ সব বড়ধরণের অপরাধেই তাদের অপরাধী করা হয়। কিন্তু আসলেতো এধরণের অপরাধ ঘটেইনি।


 
তার মতে অপরাধীদেরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া উচিৎ। মৃত্যুদণ্ড সাজা হয় এমন আসামীদের ট্রায়াল করার জন্য আসামী যদি আইনজীবী না পায় তাহলে তার পক্ষে সরকারের আইনজীবী নিয়োগ দেয়ার নিয়ম আছে। সেখানেও কিন্তু আসামীর পক্ষে আইনজীবীকেই দাঁড়াতে হবে।

 
অপরাধ দমনে প্রশাসনের ভূমিকার বিষয়ে আকবর হোসেন বলেন, এখানে অনেকগুলো পক্ষ আছে। মামলা রুজু হওয়ার পর তদন্ত কর্মকর্তার দায়িত্ববোধ, দ্রত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার জন্য দুই পক্ষের আইনজীবীর সহযোগিতা, সাক্ষীকে বিচার কার্যে পুলিশের উপস্থাপন করা অর্থাৎ এর প্রত্যেকটি কাজ যদি যথাযথ নিয়মে ঘটে তাহলে বিচার বিলম্বিত হওয়ার কোন কারণ নাই।

 
তার মতে, প্রশাসনের কিছু লোক আছে যারা সারাদিন শুধু খেটেই যাচ্ছে। আবার কিছু লোক আছে যারা শুধু সুবিধা নিয়েই যাচ্ছে। অনেকে আবার কাউকে আইনের আওতায় আনতে চাইছেন কিন্তু বিভিন্ন প্রভাশালী বা উচ্চ পদস্থদের তদবীর বা প্রভাবে তাকে ছাড়তে বাধ্য হয়। এর কারণে অনেক সময় নিরীহ লোকও দোষী সাব্যস্ত হয়।

 
এবিষয়ে মুজাহিদ পলু বলেন, মামলা তদন্ত করার জন্য একটি আলাদা সেল থাকার প্রয়োজন। পুলিশ যদি সময়মতো সাক্ষীকে আদালতে হাজির করে, দুই পক্ষের আইনজীবী এবং বিচারক প্রত্যেকে যদি তাদের কাজে ভূমিকা রাখে তাহলে সঠিক সময় মামলার নিষ্পত্তিসহ আইনজীবী ও আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে।

 
তিনি আরো বলেন, কোন ব্যক্তির প্রতি আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে থানায় অভিযোগ দায়ের করতে পারেন। সম্ভব না হলে অথবা ভূক্তভোগী কোন কারণে আদালতেও মামলা করতে পারে। সরাসরি মামলা হতে পারে। আাবার ম্যাজিস্ট্রেট মামলার গুরুত্ব বিবেচনা করে থানাকে সরাসরি মামলা গ্রহন করার জন্য নির্দেশ দিতে পারে কিংবা থানাকে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য বলতে পারে। আবার কখনো সমন জারিও করতে পারে।
 
তিনি মনে করেন, প্রত্যেক নাগরিকের আইন জানা দরকার। আইন সম্পর্কে মৌলিক ধারণা থাকা দরকার। আইনের সফল প্রতিষ্ঠার জন্য জনগণেরও ভূমিকা আছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন