নাসিক’র অধিভূক্ত এলাকার উন্নয়ন এবং উন্নয়নের অন্তরায় (ভিডিও)
লতিফ রানা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৫:১২ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়নে জনপ্রতিনিধিদের মধ্যে অনৈক্যকেই প্রধান বাধা বলে মনে করেন মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহৎ দলের মধ্যে এমন অনৈক্যকে স্বাভাবিকভাবেই দেখছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই।
সোমবার (১৯ অক্টোবর) যুগেরচিন্তা’র আয়োজনে মোশতাক আহমেদ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘এই সময়’ অনুষ্ঠানে তারা এধরণের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অধিভূক্ত এলাকার উন্নয়ন এবং উন্নয়নের অন্তরায়’।
আবদুল হাই বলেন, বর্জ্য ব্যবস্থাটা নারায়ণগঞ্জের জন্য গুরুত্বপূর্ণ সমস্যা। ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোডের স্টেডিয়াম এলাকায় দুর্গন্ধ, এর একটা সমাধান হওয়া দরকার। একবার ফেললেন সাইফুল্লাহ বাদলের এলাকায় তিনি ফেলতে দিলেননা।
পরে আবার ফেললেন ডিসি’র বাসার সামনে। পঞ্চবটিতে ্একটা নিদিষ্ট জায়গা করা হয়েছে কিন্তু জায়গাটা খুব একটা বড় নয়।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এই অঞ্চলে একজন এমপি আছেন। তিনি গতবার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করেছিলেন। এইজন্য মেয়র তাকে ধন্যবাদও জানিয়েছিলেন।
এখনও তিনিবলছেন মেয়র যদি তার সহযোগিতা করতে চান তাহলে তিনি তাকে সহযোগিতা করতে প্রস্তুত। এজন জনপ্রতিনিধির সহযোগিতাও এখানে দরকার।
যেহেতু বর্জ্য নিস্কাশনের জন্য কর দিতে হয় সেহেতু জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নয় একজন সাধারণ নাগরিক হিসেবে আমি সিটি করপোরেশনকে বলবো আমাদের অনেক খাস জায়গা আছে। যেখানে দুর্গন্ধ না হয় সেখানে ফেলার ব্যবস্থা করেন।
ঐক্যের বিষয়ে আবদুল হাই বলেন, এমন বড় দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে সুতরাং মত পার্থক্য থাকবে। শীতলক্ষ্যা সেতুর বিষয়ে তিনি সৈয়দপুরের সেতুর কথা বলেন, খুব শীঘ্রই তা চালু হবে বলেন।
তিনি বলেন, আমরা কেউ চাইনা ফুটপাত থাকুক। বিশে^র আর কোন রাস্তায় এমন ফুটপাত নেই।
চাঁদাবাজি করার বিষয় তার জানা নাই বলে উল্লেখ করে তিনি বলেন, শহরের তিনটা প্রধান রেলগেট এর কারণে রেল স্টেশন চাষাঢ়ায় স্থানান্তরিত করার বিষয়ে মত প্রকাশ করেন। পানির সমস্যার বিষয়ে তিনি বলেন, আমি আশাকরি খুব দ্রুত সমস্যার সমাধান হবে।
সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের জাতীয় আয়ের একটা উল্লেখযোগ্য অংশ নারায়ণগঞ্জ থেকে আসে। কিন্তু আমরা নারায়ণগজ্ঞের মানুষ অত্যন্ত অবহেলিত। রাজধানীর নিকটবর্তী হিসেবে নারায়ণগঞ্জকে যেভাবে গড়ে তোলার প্রয়োজন ছিল।
নারায়ণগঞ্জ সে অবস্থায় এখনো পৌছেনি। তারমতে ঢাকা নারায়ণগঞ্জে যাতায়াতে মানুষের যে বিড়ম্বনা তা চোখে পড়ার মতো। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর অন্যান্য জেলায় যেভাবে উন্নয়ন হয়েছে সে তুলনায় এখানে রুটিন কাজ ব্যতিত তেমন কোন উন্নয়ন ঘটেনি।
এজন্য নারায়ণগঞ্জবাসি এখানকার জনপ্রতিনিধিদের সমন্বয়হীনতাকেই দায়ী করে। এখানে একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখে না।
তিনি বলেন, নারায়ণগঞ্জকে দুই ভাগে বিভক্ত করে আছে শীতলক্ষ্যা সেতু। বহু বছর যাবত এ এলাকার মানুষ সেই সেতু হওয়ার আশায় ছিল।
নদীর নিচ দিয়ে একটি ট্যানেল তৈরীর মাধ্যমে সিটি করপোরেশনের বিভক্ত হওয়াকে এক করা যাবে বলে তিনি মনে করেন।
এসময় যানজটের কথা উল্লেখ করে তিনি বলেন, এই সমস্যার সমাধান সেসময় হতো যদি এখানে ওভারব্রীজ ফ্লাইওভার তৈরী হতো। এখানে কিন্তু সেগুলো নাই।
তিনি বলেন, বাজেটে একধরণের উৎসের কথা বলা হয়েছে যে, বাণিজ্যিক ভবন তৈরী করে ভাড়ার মাধ্যমে। এখানে বাণিজ্যিক ভবন না করে যদি কমিনিটি সেন্টার তৈরী পাঠাগার তৈরী করে মানুষকে সামাজিক সুবিধা করতে পরতো। অথবা স্বল্প আয়ের শ্রমিকদের জন্য স্থাপনা তৈরী করতে পরতো। এই বাণিজ্যিক ভবনগুলো যারা নির্বাচিত হয়েছে তাদের নিজস্ব লোকেরা সুবিধা ভোগ করছে।
এসময় তিনি আলী আহম্মদ চুনকা পৌর মিলনায়তন সংস্কারের মাধ্যমে তাকে সংকুচিত করা হয়েছে উল্লেখ করে বলেন, আগে সেখানে পত্রিকা পড়ার যেন মানুষ যেতে পারতো। অনুষ্ঠান করার জন্য সাধারণ মানুষ যেতে পারতো এখন সেটা সম্ভব হয়না।
তারমতে শহরের রাস্তা-ঘাটে ধুলা-বালি উড়ে শহরের বৃহত কাঁচাবাজার দ্বিগুবাবুর বাজারে প্রবেশ করলে ময়লার কারণে বাড়িতে এসে গোসল ছাড়া থাকতে পারে না এটা শহরের মানুষের দুর্ভাগ্য। তিনি বলেন,হকার উচ্ছেদের বিষয়ে নারায়ণগঞ্জে ঘটনা বা দুর্ঘটনা যাই বলেন তা কিন্তু ঘটেছে। যা মানুষ আশা করেনি।
তিনি বলেন, যারা ফুটপাতে বসে তারা কিন্তু বিনা পয়সায় বসছে না। সরকারী দলের লোকজনের একটা আর্থিক উৎস হচ্ছে ফুটপাত। পরিবহনে একটা অরাজগতার সৃষ্টি হয়েছে। এখানে সরকারী দলের নেতারা এমনভাবে নিয়ন্ত্রনে রাখছেন যে, যাদের একটি দুইটি বাস আছে তারা লোকসানের মুখ দেখছেন।
সরকারী দলের লোকেরাই সমিতি করে মূল শহরে অটো রিক্সার কাছ থেকে টাকা নিয়ে প্রবেশ করতে দিচ্ছে উল্লেক করে তিনি গ্যাস ও পানি সমস্যার কথা উল্লেখ করে নাসিকের নাগরিকের ভোগান্তির চিত্র তুলে ধরেন। এসময় তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স এর টেক্স এবং হোল্ডিং টেক্স কয়েকগুন বৃদ্ধির অভিযোগ আনেন।
সাখাওয়াত হোসেন একটি নিদিষ্ট গ্রুপের মাধ্যমে উন্নয়নের কাজ করায় কাজের গুনগতমান, যানজট, বর্জ্য, গ্যাস, পানি, শীতলক্ষ্যা সেতুসহ জনপ্রতিনিধিদের মধ্যে ঐক্য গড়ে তোলা সবকিছু মিলিয়ে সিটি করপোরেশনকে তিনি ব্যর্থ বলে মনে করেন।


