স্বাস্থ্যবিধি মেনে পূজা করার আহবান মেয়র আইভীর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১১:৪২ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার অস্বচ্ছল ৪২টি পূজা মন্ডপের জন্য ৫ হাজার করে টাকা দিয়েছেন মেয়র আইভী।
সোমবার (১৯ অক্টোবরে) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় সিটি করপোরেশনের নগর ভবনের নিজ কার্যালয়ে পূজা কমিটির সভাপতি ও সেক্রেটারী হাতে ওইসব চেক তুলে দেন তিনি।এসময় মেয়র আইভী বলেন,‘স্বাস্থ্যবিধি মেনে সবাই পূজা করবেন। সবাই সর্তক থাকবেন। শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হোক এটাই প্রত্যাশা করি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন, নারী কাউন্সিলর শওন অংকন,. কাউন্সিলর মো সাগর।


