Logo
Logo
×

বিশেষ সংবাদ

মালিক-শ্রমিকের বন্ধন যত দৃঢ় হয় প্রতিষ্ঠান হয় তত গতিশীল (ভিডিও)

Icon

লতিফ রানা 

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১০:১৬ পিএম

মালিক-শ্রমিকের বন্ধন যত দৃঢ় হয় প্রতিষ্ঠান হয় তত গতিশীল (ভিডিও)
Swapno

একটি প্রতিষ্ঠানে মালিক-শ্রমিকের বন্ধন যত দৃঢ় হয় সেই প্রতিষ্ঠান হয় তত গতিশীল বলে ঐক্যমত পোষণ করেছেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল এবং জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি কাউছার আহমেদ পলাশ।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় যুগের চিন্তা’র আয়োজনে সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটমের সঞ্চালনায় ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনুষ্ঠানে তারা একথা বলেন।  
 
শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ বলেন, গার্মেন্ট কারখানার মালিক এবং শ্রমিকের মধ্যে দ্বন্দ্বের কারণ সম্পর্কে তিনি বলেন, চাহিদা এবং প্রাপ্য এই দুইটা মূল কারণ। শতাব্দীকাল ধরে মালিক শ্রমিক একটা শোষণ দমনপীড়ন নীতি চলে আসছে। 

এখনকার প্রেক্ষাপট একটু ব্যতিক্রম তা হলো করোভাইরাসের একটা মহামারী। দুইটা মিলেই এটার সৃষ্টি। তিনি বলেন, মালিক পক্ষ যেভাবে শ্রমিকদের ছাঁটাই করছে। এখানে মালিকের বক্তব্য করোনায় সৃষ্ট পরিস্থিতে অর্ডার ও মূল্য কমে যাওয়া। শ্রমিকের বক্তব্য তারা শ্রমের বিনিময়ে বেতন নিচ্ছে তাদের ছাঁটাই হবে কেন?
 
এরমধ্যে কিছুদিন আগে ঘটে যাওয়া মাইক্রো ফাইবারে ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন, সেখানকার একটি ইউনিটে এক শ্রমিক মাত্র ৪৫টাকা দামের একটি কোন ভেঙ্গে ফেলেছে। 

এঘটনায় শ্রমিকরা প্রতিবাদ করলে মালিক পক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর ২৫২জন শ্রমিকের উপর দোষ চাপিয়ে নোটিশ দিয়ে বলা হয়েছে শ্রমিকরা গ্যাঞ্জাম করে কারখানা বন্ধ করেছে। 

তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবেনা ৭দিনের মধ্যে তার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তিনি বলেন, এধরণের পরিস্থিতি সৃষ্টি হলে দোষটা কাকে দিবেন? এককোটি টাকার ক্ষতিসাধনের বিষয়ে তিনি বলেন এটা আমিও শুনেছি।
 
তিনি বলেন, বিকেএমইএ এর সিনিয়র সহসভাপতি হাতেম যখন ঘটনার তদন্তে যায় আমি ফোনে তার সাথে কথা বলেছি। তারপর শ্রমিকদের বলি যেহেতু দুইদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং এর পরেরদিন শুক্রবার তাহলে শনিবার কারখানা খুলবে। 

হাতেম সাহেব দায়িত্ব নিয়েছে সে পর্যন্ত অপেক্ষা করেন। তিনি শ্রক্রবার রাতের বেলা মিটিং করে ১৩ এর ১ ধারা অনুযায়ী শ্রমিকদের অপরাধী বানিয়ে ২৫২জন শ্রমিকের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দিলেন। 

প্রথমে সাধারণ ছুটি ঘোষণা করে হঠাৎ করে ১৩ এর ১ ধারায় কেন বন্ধ করলেন। যাতে করে শ্রমিকরা আর পয়সা না পায়।
 
তিনি বলেন, বিকেএমইএ এর সভাপতি’র সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন রবিবারের মধ্যে আশাকরি সমাধান হয়ে যাবে।
 
বিশিষ্ট ব্যবসায়ী প্রাইম গার্মেন্টের মালিক আবু জাফর আহমেদ এব্যাপারে বলেন, এই সরকারের আমলে এই ১২ বছরের ভিতর মালিক শ্রমিকের মধ্যে বড় ধরণের কোন সমস্যা সৃষ্টি হয়নি। তিনি বলেন, টোটাল কোণের দাম ৪৫ টাকা। কাজলী রাণী নামের যে শ্রমিককে নিযে ঘটনাটি ঘটেছে। 

এই ৪৫টাকার কোণের জন্য মালিক কানে যাওয়ার পূর্বে আর কতগুলো পদে লোক আছে। এখানে লাইন সুপার ভাইজার আছে প্রডাকশন ম্যানেজার আছে তার বিষয়টা দেখতে পারতো। 

তিনি বলেন, মালিককে যতটুকু চিনি লোক হিসেবে খারাপনা। তার কানে পৌছার পূর্বেই হয়তো এমন সময় পৌছেছে যে মালিক এমন একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
 
তিনি মনে করেন, এ বিষয়ে সভাপতি দায়িত্ব নিয়ে এর সমাধান করবে।
 
মালিক শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব আছে এই বিষয়টি অস্বীকার করেন তিনি বলেন, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। এখানে কর্মকর্তাদের অযোগ্যতার কারণে ঘটেছে।


তিনি বলেন, এই ঘটনাটি ইনটেনশনালী ঘটেছে। যদি বেতনের জন্য এই ঘটনাটি ঘটতো তাহলে বুঝতাম মালিক দায়ী।
 
শ্রমিদেরকে উস্কানি দিয়ে তাদের পক্ষে কাজ করার অভিযোগের বিষয়ে কাউছার আহমেদ পলাশ বলেন, আমাকে অনেক মালিক কেনার চেষ্টা করে ব্যার্থ হয়ে আমার বিরুদ্ধে সংবাদপত্রের মাধ্যমে নানাধরণের অপপ্রচারের চেষ্টা করেছে। 

পলাশ বলেন, গার্মেন্টসকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী স্বল্প সুদে (২%) এবং দীর্ঘ মেয়াদী সময়ের জন্য ঋণ প্রদান করেছেন।
 
রাজনীতিতে প্রবেশের বিষয়ে পলাশ বলেন, আমার বাবা আওয়ামীলীগের রাজনীতি করতো। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমি ছোট থাকতেই ছাত্র রাজনীতি করতাম। 

অমি যখন আদর্শ স্কুলে পড়ি সেখানে ছাত্র শিবির বাধ্যতামূলক ছিল। সেখানে জাতীয় সঙ্গীতও গাওয়া হতোনা। তখন আমরা দলগতভাবে তার প্রতিবাদ করতে শুরু করি। তখন স্কুল থেকেই আমরা ছাত্র সংগ্রাম পরিষদের মাধ্যম রাজনৈতিক দলের কাছে পরিচিতি পাই।
 
তিনি বলেন, আমাদের এলাকা শ্রমিক অধ্যূষিত হওয়ায় এলাকার মানুষজন আমার কাছে আসতে শুরু করার পর। তখন একটি পরিবেশের কারণে ছাত্রলীগ করা অবস্থায়ও শ্রমিক রাজনীতি শুরু করতে হয়।
 
তিনি বলেন, একবার মঞ্চে বক্তব্য রাখার সময় আমির হোসেন আমু বলেন, তুমি ছাত্রলীগ করার পর শ্রমিকলীগ করবা। নেত্রী বললে নির্বাচন অবশ্যই করবেন তিনি বলেন।
 
তিনি বলেন, আমি কারো হাত ধরে আওয়ামীলীগের রাজনীতিতে আসিনি। আমি পরিবার সূত্রে আওয়ামীলীগ করি। আমি শামীম ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ করেছি।
 
মেয়র আইভী’র বিষয়ে তিনি বলেন, তিনি আমার বড় বোন একজন ব্যতিক্রম ধরণের মানুষ। পলিটিক্স এর বাইরে কাজের প্রয়োজনের তিনি যা যা দরকার তা করেন। সততা নিয়ে তার দায়িত্ব পালন করছেন।
 
দর্শকদের উদ্দেশ্যে পলাশ বলেন, সবাই মিলে নারায়ণগঞ্জকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেন পরবর্তী জেনারেশন সুখী সমৃদ্ধি নারায়ণগঞ্জে বাস করতে পারে। এই জন্য তিনি সবার সহযোগিতা চান।
 
 
করোনাকালীন সময়ে সরকারের প্রণোদনা প্রসঙ্গে আবু জাফর আহমেদ বাবুল বলেন, সরকারে সদিচ্ছাকে তিনি ধন্যবাদ জানান। তবে সে টাকা না দিলে যে স্টকলট হতো তাহলে ৬বিলিয়নের উপরে রিজার্ভ থেকে ব্যাক টু ব্যাক পেমেন্ট করতে হতো। 

সেই হিসেবে তিন হাজার কোটি টাকা তেমন কিছুনা। বর্তমানে আমেরিকা ইউরোপের ছোট বায়ার যারা ইমপোর্ট করে তাদের ব্যবসা বন্ধ। তারা কিভাবে পার্সেজ করবে। এই মুহুর্তে শুধু মাত্র বাচ্চাদের পোশাক ছাড়া অন্য কোন পোশাক তারা কিনতেছে না। 

এখন কমপ্লায়েন্সে নিয়ন্ত্রণে আসার পর গার্মেন্টস কারখানার ভবনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। এখন ছোট জায়গায় কারখানা করতে পারেনা। এর জন্য ৩০ থেকে ৪০ শতাংশ গার্মেন্ট বন্ধ হওয়ার পথে।
 
তিনি বলেন, নারায়ণগঞ্জে সর্বপ্রথম গামেন্টসের মালিক আমি। আমি যে সময় গার্মেন্টস করি সেসময় কোন ব্যবসা ছিলনা। তখন পাট ব্যবসাও ধীরে ধীরে বন্ধ হওয়ার পর্যায়। তখন শুধু বাস-ট্রাকের ব্যবসা। তখন গার্মেন্টস কারখানা তৈরীর জন্য বহুতল ভবন পাওয়াটা সমস্যা ছিল। 

তিনি বলেন, মাত্র ৮ লাখ টাকা পুজি নিয়ে ৪ জন মিলে ব্যবসা শুরু করি। তখন মেশিন আনার পর দেখি মেশিন কেউ চালাতেই পারেনা। শ্রমিকদের ছয়মাস ট্রেনিং দেয়ার পর তারা কাজ শিখলো। 

তখন রাতে মেশিন খুলতাম আর লাগাতাম এভাবে মেশিন রিপেয়ার করার প্রসেস পেলাম। ধীরে ধীরে তারা চলে যাবার পর আমি একাই শুরু করি।
 
তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলায় যে এক্সপোর্ট হয় তা চট্টগ্রামও হয়না। অথচ বিসিকসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটগুলো অনেক অনুন্নত। আমি আশা করবো এগুলো আরো উন্নতি হবে। প্রত্যেকটি মানুষকে বলবো, নারায়ণগঞ্জ ছেড়ে না গিয়ে নারায়ণগঞ্জেই থাকুন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন