Logo
Logo
×

বিশেষ সংবাদ

জালকুড়ির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কাজের উদ্বোধন ডিসেম্বরে

Icon

লতিফ রানা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৭:৩০ পিএম

জালকুড়ির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কাজের উদ্বোধন ডিসেম্বরে
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সিটি করপোরেশনের অধিভুক্ত এলকার বর্জ্য, ময়লা ফেলার জন্য কোন জায়গা ছিলনা। ইতিমধ্যে জালকুঁড়ি ৯ নং ওয়ার্ডে জায়গা অধিগ্রহণ করা হয়েছে।

 

সেখানকার ময়লার মাধ্যমে যাতে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেজন্য আমরা বিদ্যুৎ মন্ত্রনালয়ের মাধ্যমে করতে চাচ্ছি। মন্ত্রী পরিষদে এই প্রজেক্টটি পাস হয়েছে এবং বিদ্যুৎ বিভাগের সাথেও চুক্তিপত্র হয়েছে। দুই এক মাসের মধ্যেই এই কাজটির উদ্বোধন করা যাবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে  নাসিকের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এসব কথা জানান মেয়র আইভী।

 

নাসিকের পরিচ্ছন্ন কর্মীদের প্রসঙ্গে মেয়র আইভী বলেন, তাদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলোণী করার সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে আমরা একশত কোটি টাকা পেয়েছি।

 

এই বিষয়ে ইতিমধ্যে টেন্ডার আহবান করা হয়েছে। এখন টানবাজারে শীঘ্রই কাজ শুরু হতে যাচ্ছে এবং ঋষিপাড়ায় তিনটি ভবনের কাজ চলমান। আমাদের এখানে ১ হাজার ২০০ উপরে লোক থাকা সত্বেও আপাতত আমরা ৫৪৯টি ফ্ল্যাট দিতে পারবো। পর্যায়ক্রমে সিদ্ধিরগঞ্জ এবং কদম রসুল এলাকায় আমরা এই প্রকল্প বাস্তবায়ন করবো।

 

তিনি বলেন, বিশ্ব ব্যাংক এবং সিটি করপোরেশনের অর্থায়নে মাধ্যমে আমাদের বাবুরাইলে খাল খনন হচ্ছে। খেলার মাঠ এবং অন্যান্য রাস্তাঘাটের কাজগুলি চলমান আছে।

 

মেয়র বলেন, স্বাধীনতার আগে থেকেই জাপান বাংলাদেশকে বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে যেভাবে সহযোগিতা করেছেন তার কথা না বললেই নয়। তারা আমাদের প্রতি তাদের বন্ধুত্বের হাত আজ-অব্দি বাড়িয়ে রেখেছেন।

 

তারা বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন সিটি করপোরেশনকেও সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন তাদের সহযোগিতায় রাস্তা-ঘাট, ড্রেনসহ প্রায় ৩৪৫ কোটি ৬৮লক্ষ টাকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি।

 

কাজগুলো ইতিমধ্যে হচ্ছে উল্লেখ করে মেয়র জানান, আরো তিন বছরের জন্য জাপান আমাদের সাথে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

 

মেয়র বলেন, এডিবি আমাদের খুবই ভাল বন্ধু। ২০০৩ সাল থেকেই অর্থাৎ নারায়ণগঞ্জ যখন পৌরসভা ছিল তখন থেকেই নাসিকের সাথে এডিবি কাজ করে যাচ্ছে। এছাড়াও ইউএনডিপি, ইউনিসেফ আমাদের সাথে কাজ করছে।

 

এসময় তিনি বলেন, নাসিকের নাগরিকদের ট্যাক্সের টাকায় নগর ভবনসহ রাসেল পার্ক তৈরী হয়েছে। নগর ভবনের নয় তলার মধ্যে ছয়তলার কাজ চলছে। আপনারা যাতে ফিল করতে পারেন যে আপনাদের টাকায় এই দুইটা প্রজেক্ট হয়েছে। এগুলো আপনাদের ট্যাক্সের পয়সায় করা। এর বাইরেও ট্যাক্সের পয়সায় আরো কিছু কাজ করেছি।

 

বাজেট অনুষ্ঠানে নাসিক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন