Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনা মোকাবেলায় নাসিক কাউন্সিলরদের মেয়র আইভীর ভূয়সী প্রশংসা

Icon

লতিফ রানা 

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৭:১৪ পিএম

করোনা মোকাবেলায় নাসিক কাউন্সিলরদের মেয়র আইভীর ভূয়সী প্রশংসা
Swapno

করেনা পরিস্থিতি মোকাবেলায় নাসিক কাউন্সিলরদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী। 

এসময় তিনি করোনার সময় কাউন্সিলর স্বাস্থকর্মীসহ বিভিন্ন পেশার লোক যারা প্রাণের ঝুঁকি নিয়ে করোনার সময় কাজ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, করোনার কারণে আমাদের সকল কার্যক্রম পিছিয়ে গেছে।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে  নাসিকের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এসব কথা জানান মেয়র আইভী।
 
মেয়র আইভী বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আমরা মানুষের পাশে থেকে সবধরণের কাজে সহযোগিতা করা চেষ্টা করেছি। ২৯ মার্চ হতে নারায়ণগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়।

প্রধানমন্ত্রী মানবিক সহযোগিতার কর্মসূচীর আওতায় ২৭টি ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে ১ লাখ ৩৭হাজার ৮২টি হতদরিদ্র পরিবারের মধ্যে চাল, খাদ্য সামগ্রী এবং শিশু খাদ্য বিতরণ করা হয়। ৫ এপ্রিল নারায়ণগঞ্জের তিনটি এলাকায় জরুরীভিত্তিতে লকডাউন ঘোষণার পর প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষ অনুরোধ বার্তা প্রেরণ করি।
 
মেয়র আইভী আরো বলেন, ৭ এপ্রিল স্বাধীনতা চিকিৎসা পরিষদের সহযোগিতায় সিটি করপোরেশনের তিনটি অঞ্চলে ১৫ জন চিকিৎসক ৬ ল্যাব টেকনোলজিস্ট ও ১৫ জন স্বাস্থ কর্মীর সমন্বয়ে টিম গঠনের মাধ্যমে প্রায় ১৫ হাজার লোকে স্বাস্থ্যসেবা প্রদান করেন। 

এছাড়াও কাউন্সিলরদের সহযোগিতায় প্রতিটি ওয়ার্ডে টিম গঠন করে মৃতদের লাশ দাফন ও সৎকার করা হয়। এসময় বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় বলে তিনি উল্লেখ করেন।
 
মেয়র বলেন, এসময় সিটি করপোরেশন পক্ষ হতে জীবাণুনাশক ক্লোরিন মিশ্রিত পানি ছিটানো, মশা নিধন কার্যক্রম, হাত ধোঁয়ার জন্য পানির ট্যাংকি স্থাপন, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ সাবান বিতরণ করা হয়েছে। তিনি বলেন, এসব কাজ করতে গিয়ে অনেকে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
 
মেয়র জানান, জনগণকে সতর্ক করার জন্য নগর ভবনে কন্ট্রোল রুম খোলা, লিফলেট এবং স্টিকার বিতরণ, ফেসবুকে প্রচারণা, মসজিদে খুৎবা বাদ সতর্কবার্তা প্রদান, মাইকিংসহ ফেসবুকে এসএমএস প্রদান করা হয়।
 
বাজেট অনুষ্ঠানে নাসিক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন