Logo
Logo
×

বিশেষ সংবাদ

রাইফেল ক্লাবে এমপি বসে, তবুও অবৈধ স্ট্যান্ড : আইভী

Icon

লতিফ রানা 

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৭:০০ পিএম

রাইফেল ক্লাবে এমপি বসে, তবুও অবৈধ স্ট্যান্ড : আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ শহরটা গাড়ির স্ট্যান্ডের শহরে রূপান্তরিত হয়েছে। তিনি বলেন জায়গায় জায়গায় স্ট্যান্ড করে রাখা হয়েছে কার জন্যে। কারণ, চাঁদাবাজি করতেই হবে। 

এমনকি খানপুর হাসপাতালের সামনে শুনেছি সিটি করপোরেশনের নামে ২০টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। একাধিকবার রশিদসহ গোয়ান্দা সংস্থাকে দেয়া হয়েছে। তারপরও ওখানে কাউকে ধরা হয়না। তার কারণ আমরা জানি কিন্তু মুখ খুলিনা। 


রাইফেল ক্লাবের সামনে যেখানে মাননীয় এমপি মহোদয় প্রায় সময়ই বসে থাকেন। সেখানে কীভাবে দিন রাত চব্বিশ ঘন্টা অবৈধ স্ট্যান্ড থাকে। সিদ্ধিরগঞ্জে চলাচল করা যায়না। 


কাদের ছত্রছায়ায় এগুলো চলে প্রশ্ন করে তিনি বলেন, এই শহরের মানুষ জানে, কিন্তু বলতে ভুলে গেছে। কিন্তু আমি বলেই যাবো মৃত্যুর আগ পর্যন্ত। একদিন প্রতিকার হবে ইনশা-আল্লাহ।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে  নাসিকের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এসব কথা জানান মেয়র আইভী।
 
মেয়র আইভী বলেন, ফুটপাতে মানুষের হাটার অধিকার কেড়ে নিয়েছে। যারা কেড়ে নিয়েছে তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে জনপ্রতিনিধি। কেন কি কারণে শহরের পাঁচ/দশ লাখ মানুষকে জিম্মী করে যার ফুটপাত কেড়ে নিয়েছে তাদেরকে সহযোগিতা করেছে জনপ্রতিনিধিরা।

এই সব প্রতিনিধিকে ধিক্কার জানানো উচিত বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন তাদের হামলায় শহরের মেয়রকে মার খেতে হয়, সাংবাদিকদের মার খেতে তার কিভাবে শহরকে জিম্মি করে রাখে? এ বিষয়ে তিনি সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহবান জানান।
 
তিনি বলেন, আমরা হ্যারিটেজ রক্ষা করার জন্য কাজ করছি।  মেয়র হাজীগঞ্জ কেল্লার কথা উল্লেখ করে বলেন, এটা কিভাবে দখল হয়েছিল আপনারা জানেন। এই জায়গা মুক্ত করার জন্য নাসিককে মামলা পর্যন্ত করতে হয়েছে। 

তিনি বলেন, হাজীগঞ্জ ঘাট কেল্লা, হাজীগঞ্জঘাট ও শীতলক্ষ্যা নদী একবার চোখ বুঝে কল্পনা করুন জায়গাটা কত সুন্দর দেখায়। এই সৌন্দর্য্য নারায়ণগঞ্জের কিছু লোক ছাড়া প্রতিটা মানুষ চায়। কদমরসুল দরগাহ, সোনাকান্দা কেল্লাসহ হ্যারিটেজগুলো রক্ষা করার অঙ্গীকার করেন তিনি।
 
বাজেট ঘোষণা করার আগে তিনি বলেন, এই শহরে যারাই দখল কার্যক্রম চালাচ্ছে অথবা বিক্রী করে দেয়ার চেষ্টা করছে। তা যেন তারা করতে না পারে আমি আপনাদেরকে নিয়ে প্রতিহত করতে চাই। 


যারা গোপনে চোরের মতো কিনে জনগণের বিরুদ্ধে যেতে চায় তাদেরও প্রতিহত করতে চাই। তাদের পূর্ব পুরুষরাও এদেশের বিরোধিতা করেছে বলে তিনি উল্লেখ করেন।
 
বাজেট অনুষ্ঠানে নাসিক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন