ডিএনডির ৭ সেতুর নামকরণ ৭ বীরশ্রেষ্ঠের নামে হবে : মেয়র আইভী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৫:২৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সিদ্ধিরগঞ্জে ডিএনডির ৭ সেতুর নামকরণ ৭ বীরশ্রেষ্ঠের নামে হবে। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে সৌন্দর্য বৃদ্ধিকরণ ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে গাড়ি,রিক্সা দিয়ে যাতায়াত করার জন্য ৭টি সেতু তৈরির করার উদ্যোগ নেয় নাসিক। এই ৭টি সেতু ৭জন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এই ঘোষণা দেন ।
তিনি আরো বলেন, যারা এইদেশের জন্য প্রাণ দিয়েছেন, ভূমিকা রেখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিমউদ্দিনসহ আরো যারা আছেন আগামীতে তাদের নামে সিটি করপোরেশনের রাস্তা ঘাট, ব্রিজ ও খাল তাদের নামে উৎসর্গ করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন নাসিক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনসহ নাসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।


