Logo
Logo
×

বিশেষ সংবাদ

বড় ভাইদের শেল্টারে কিশোর গ্যাংয়ের উৎপত্তি (ভিডিও)

Icon

লতিফ রানা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৪:৪৮ পিএম

বড় ভাইদের শেল্টারে কিশোর গ্যাংয়ের উৎপত্তি (ভিডিও)
Swapno

এলাকার রাজনৈতিক বড় ভাইদের শেল্টার এবং পরিবারের সঠিক তদারকির অনিচ্ছাই কিশোর গ্যাং এর উৎপত্তি হচ্ছে বলে মনে করেন আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের সভাপতি হাজ্বী নুুর উদ্দিন আহম্মেদ এবং নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট শরীফুল ইসলাম শিপলু।
 
রোববার (১১ অক্টোবর) যুগের চিন্তা’র আয়োজনে মোশতাক আহমেদ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত ফেসবুক লাইভ টকশো ‘এই সময়’এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তারা এ ধরণের মতামত প্রকাশ করেন। এসময় তারা কিশোরদের অপরাধের সাথে না জড়ানের বিষয়ে পুলিশ ও প্রশাসনকে আরো বেশী ভুমিকার রাখার আহবান জানান।
 
অনুষ্ঠানে কিশোরদের অপরাধে জড়ানোর বিষয়ে হাজ্বী নুুর উদ্দিন আহম্মেদ বলেন, কিশোর বয়সের ছেলেদের মধ্যে অজানাকে জানতে চাওয়ার একটা আগ্রহ থাকে তাদের মধ্যে ভালমন্দ বাছাইয়ের জ্ঞান থাকেনা। হঠাৎ করে তারা একটা কিছু ঘটিয়ে ফেলে। আগের সামাজিক বা পারিপাশ্বিক অবস্থা থেকে আমরা ধীরে ধীরে দুরে সরে যাচ্ছি। আগেকার দিনে কিশোর কেন যুবক শ্রেণির  লোকও তার সিনিয়রদের সাথে অসঙ্গতিমূলক আচরণ করতোনা।

 
তিনি বলেন, বর্তমানে দশ-বারোজনের একটা গ্যাং সমাজের তাদের প্রভাব বিস্তারের জন্য একটা গ্রুপ তৈরী করছে। এর কারণ হলো এখন স্মার্ট ফোনের কারণে ফেসবুক ইউটিউবসহ টেলিভিশনের কিছু চ্যানেলে পরকীয়া প্রেমের গল্পের একটা ব্যাপক প্রচলনের কারনে এগুলো দেখতে তার অনৈতিক কর্ম শিখছে। সেটাকে কালচার হিসেবে মনে করে তারা তা চর্চা করার চেষ্টা করে। আমরা যদি আমাদের সন্তানদের শৃঙ্খলার ভেতর নিয়ে আসি তাহলে এগুলো দুর করা সম্ভব।

তাছাড়া রাজনৈতিক ছত্রছায়ায় স্থানীয়ভাবে যে নেতৃবৃন্দ আছে বিশেষ করে কিছু কিছু কাউন্সিলররা তাদের মিটিং মিছিলে ডাকলে সময় মতো তাদের পায়। এতে তাদের কিছু অর্থনৈতিক সহায়তা করে। তাই তারা কোন অন্যায় করলেও তাদের নিজের লোক বলে কিছু বলতে পারেনা। এভাবে তারা বেপরোয়া হয়ে যাচ্ছে। মাদকের সম্পৃক্ত হচ্ছে। তিনি বলেন, এখন সামাজিক দায়বদ্ধতা সামাজিক বন্ধন শিথিল হয়ে গেছে। এখান থেকে মুক্তিপেতে অভিভাবকদের তদারকি বাড়ানো প্রয়োজন।  
 
তিনি বলেন, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পর্নোসাইটে তারা বিভিন্ন ভিডিও দেখার পর সেটা তারা প্রেকটিস করতে চায়। এর পরিণতি সম্পর্কে তারা কিছুই বুঝেনা। এভাবে তারা নতুন কিছু দেখতে গিয়ে অসামাজিক কার্যকলাপ দেখে শিখে অভ্যস্ত হয়ে পড়ে। তাদের ভিতরে ধর্মীয় মূল্যবোধ তৈরী করতে হবে।
 
তিনি বলেন, স্থানীয় নেতারা তাদের স্বার্থে কিশোরদের ব্যবহার করছে। তাই এদের কেউ অপরাধ করলে তারা মনে করে এটাতো আমাদের লোক। তারা তাদের বিভিন্ন জনসভায় বা লোক দেখাতে ব্যবহার করে।

এভাবে ঐ নেতাদের মাধ্যমে তারা প্রশাসনের সযগোগিতা পায়। কিশোদের সচেতন করার জন্য কাউন্সিলিং করা প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন, একজন কিশোর প্রথমে একা, তারপর দুইজন, তারপর পাঁচজন এভাবে ধীরে ধীরে তারা সংখ্যায় বাড়তে থাকে এবং নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করে।
 
তিনি বলেন, কিশোর সংশোধনাগারে কিশোরদের সংশোধন করার জন্য পাঠাবে সেখানেও সংশোধনের কোন ব্যবস্থা নাই। যারা জেলখানায় যায় সেখানে একটি ছোট অপরাধী চক্র থেকে বৃহৎ অপরাধী চক্রের কাছে পড়ে তার পরিধী আরো বেড়ে যায় তখনা তার অভিজ্ঞতা আরো বেড়ে যায়।
 
তিনি মনে করেন, শক্তিবর্ধক পানীয় বন্ধ করে দেয়া উচিৎ। জি-বাংলা স্টার জলসা বন্ধসহ বাংলাদেশের চ্যানেলগুলোতে পরিবারকে নিয়ে দেখার মতো অনুষ্ঠান প্রচারের আহবান জানান।
 
তিনি বলেন, আমরা তাদের সংখ্যায় যেমন কম দেখি তেমনটা না। তারা অনেক প্রভাবশালী। তারা নির্বাচিত বা অনির্বাচিত নেতাদের ছত্রছায়ায়ই থাকে। আগে যারা রাজনীতি যারা করতো তারা অনেক কষ্ট করতো।

এসময় তিনি নারায়ণগঞ্জের প্রসিদ্ধ কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেন, তারা খুব কষ্টে রাজনীতি করতো। তখন তাদের এতো অর্থ সামর্থ্য থাকতো না। তারা কিন্তু কোন প্রকার কিশোরদের গ্যাং হিসেবে পালন করতো না।
 
পরিচ্ছন্ন রাজনীতি এখন আর নেই উল্লেখ করে তিনি বলেনত, এখনা যারা রাজনীতি করে তারা তাদের স্বার্থের জন্যই করে। তারা তাদের স্বার্থের জন্যই কিশোরদের লালনপালন করছে।
 
আইনজীবী সমিতির সাবেক আইন ও মানবাধিকার এড.শরীফুল ইসলাম শিপলু বলেন, কিশোর গ্যাং নারায়ণগঞ্জে একটা মারাত্মক যন্ত্রনা হিসেবে নতুন করে আভির্ভাব হয়েছে। এদের টিমগুলো বিভিন্ন রকমের। তারা দামী দামী বাইক দিয়ে শহরের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়ায়।

সমাজের অবহেলিত পরিবারের সন্তানেরার এগুলো করতে পারে বলে আমি বিশ্বাস করিনা। এর প্রথমা সমস্যা হিসেবে তিনি মনে করেন সন্তানদের প্রতি পরিবারে কোন যত্ন নেই। কেয়ারলেস পরিবারের সন্তানেরাই এসবের সাথে বেশী জড়িত হচ্ছে।


 শিপলু  আরো বলেন, দ্বিতীয়ত জনপ্রতিনিধিরা যদি বড় ভাই হিসেবে তাদের শেল্টার না দেয় তাহলে তারা এধরণের কাজ করতে পারেনা। এই বড় ভাইয়েরাও এধরণের অপকর্মের সাথে জড়িয়ে পড়তেছে। তারা থানায় কোর্টেও সহযোগিতা করে।

তাছাড়া কিশোরদের বিচার কার্যক্রমে জামিন লাভের বিষয়ে বয়সের কারনে কিছুটা হলেও সুবিধা পায়। জামিনের পরে কিন্তু তার সংশোধন হয়না। তাদের জামিনের বিষয়ে এলাকার কিছু চিহ্নিত রাজনৈতিক নেতা বা রাজনৈতিক ছত্র ছায়ায় থাকে এরকম কিছু নেতা যার এলাকায় প্রভাব বিস্তার কারী তাদের স্বার্থে সহযোগিতা করে।  
 
আইনজীবী শিপলু বলেন, কিশোররা যে অস্ত্র ব্যবহার করে তার বেশীর ভাগই দেশীয় অস্ত্র। তারা এই অস্ত্র দিয়ে নির্মম নিষ্ঠুরভাবে পিটাতে পিটাতে খুন করতে পারে। তাদের মধ্যে অপরাধ সহ্য করার একটা শক্তি তৈরী হয়ে গেছে। তাদের বেশীরভাগই মাদকাসক্ত হওয়ার কারনে তাদের মধ্যে ভয় বা মায়া বিষয়টা থাকেনা।
 
তিনি বলেন, মসজিদের ইমাম সাহেবদের মিম্বরের উপর যে দায়িত্ব আছে তেমনি সেখানে বসে অভিভাকদের সন্তানদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলাপ করে তাদের সতর্ক করাও তাদের দায়িত্ব।
 
তিনি মনে করেন, নারায়ণগঞ্জ নদীবেষ্টিত হওয়ায় নদী পথে মাদক পাচার এবং পৌছানো খুব সহজ হওয়ায় নারায়ণগঞ্জের ভেতরে মাদক বিক্রেতার সংখ্যা বেশী। এই কাজে কিশোরদের জড়িয়ে পরা সহজ হয়ে পড়েছে। ধীরে ধীরে তারা ধর্ষণের মতো ঘৃণিত কাজেও জড়িয়ে যাচ্ছে।
 
 তবে তিনি প্রশাসনের মাদকের বিষয়ে শক্তিশালী উদ্যোগে যেমন ডেমরা, কালাপাহাড়িয়া অর্থাৎ যেসব জায়গা সহজ মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় সেগুলোতে তৎপর হতে হবে। তবে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকার বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।
 
তিনি বলেন, ২০০০ সালের মামলা সহ এখনো চলছে। যারা ভাল হতে চায় তাদেরও এইসব ফ্যাসাদে পড়ে তার সুযোগ হয়না। রাষ্ট্রে মাদক নির্মূলে পুলিশের যে ভূমিকা তা যদি ঠিকমতো পালন না করে তা হলে মাদক নির্মূল করা সম্ভব না।
 
তিনি বলেন, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল হিসেবে বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে ’৯০ এর দশকে। তিনি বলেন বহিরাগত লোকেরা যতই আসুক ব্যবহার করি আমরা নিজেরা। আমাদের নারায়ণগঞ্জের নেতারাই কিন্তু তাদের ব্যবহার করছে।

তাই শুধু বহিরাগতরে দোষারোপ করলে হবেনা। পুলিশ সাক্ষী দিতে আসেনা। আমি এখানে কথা বলতাছি এখান থেকে বের হলে হয়তো আমাকেও কয়েকটি মাদক দিয়ে ধরতে পারে। এটারও কোন গ্যারান্টি নেই।
 
তিনি বলেন, কিশোর সংশোধনাগারে সংশোধনের কোন পরিবেশ নেই। তাদের সংশোধনের জন্য উল্লেখযোগ্য কোন ব্যবস্থা নেই। যদি থাকতো তাহলে সেখান থেকে যারা বের হয়ে আসে তারেদ মধ্যে কোন পরিবর্তন আমরা লক্ষ্য করছিনা কেন?
 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন