Logo
Logo
×

বিশেষ সংবাদ

সাংবাদিক ইলিয়াস হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী যা বললেন

Icon

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৩:২৮ পিএম

সাংবাদিক ইলিয়াস হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী যা বললেন
Swapno

সাংবাদিকদের উপর আক্রোশ নতুন কিছু নয়। পেশাগত কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণি’র মানুষেরই আক্রোশের শিকার হন তারা। আর এই আক্রোশের বহি:প্রকাশ বন্দরে সাংবাদিক ইলিয়াস হত্যা। আর তাকে হত্যা করার অভিযোগ স্থানীয় মাদক কারবারীদের বিরুদ্ধে। এই আক্রোশের চিত্র ফুটে উঠে প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী তাওলাদ হোসেনের বর্ণনায়।


 
প্রত্যক্ষদর্শী তাওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, শনিবার রাত ৮টার দিকে জিওধারা চৌরাস্তা এলাকায় সংবাদকর্মী ইলিয়াসকে একা পেয়ে অকথ্য ভাষায় গালাগাল করে তুষার ও তার বাহিনীর সন্ত্রাসীরা। 

 

তুষার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এক পর্যায়ে তারা ইলিয়াসকে মারধরের পর এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। তখন সে গুরুতর আহত হলে তুষার বাহিনী তাকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ইলিয়াসকে গুরুতর অবস্থায় সদরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।


 
এসময় তাওলাদ হোসেন বলেন, প্রথমে তুষার ইলিয়াসকে বাবা মা তুলে গালিগালাজ করে বুকে একটা ঘুষি দেয়। এসময় সে চিৎকার করে বলতে থাকে, তুই কতো বড় সাংবাদিক হইছিস? 

 

আমি এখন তোরে দেখাইয়া দিমু। এই সময় তারা ইলিয়াসকে মারতে মারতে টেনে হিচঁড়ে একটা অন্ধকারের দিকে নিয়ে যায়। তারা চলে গেলে কাছে গিয়ে দেখি ইলিয়াসের গায়ের শার্ট ছেঁড়া। তার বুক ও পেটের কয়েক জায়গায় ছুরিকাঘাতের ক্ষত। সেই ক্ষত দিয়ে রক্ত ঝরছে। 

 

তখন আমি তার স্ত্রীকে ফোন করে খবর দেই। তারা আসলে এলাকাবাসীসহ আমরা ইলিয়াসকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।'
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন