Logo
Logo
×

বিশেষ সংবাদ

হাতেম`র পদত্যাগ চাইলেন পলাশ  

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৯:০৯ পিএম

হাতেম`র পদত্যাগ চাইলেন পলাশ  
Swapno

বাংলাদেশ নীটওয়্যার মেনুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন এর ১নং সহসভাপতি মোহাম্মদ হাতেম এর পদত্যাগ চাইলেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন এর সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।

রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মাইক্রো ফাইবার এর শ্রমিকদের আয়োজিত এক মানববন্ধনে তিনি এই দাবি জানান। এসময় তিনি মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মালিক ও শ্রমিকদের মধ্যে সমস্যা সৃষ্টির অভিযোগ আনেন।
 
মানববন্ধনে পলাশ বলেন, বিকেএমইএ’র সহ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জে শ্রমিক ও মালিকদের মাঝে বহুবার সমস্যার সৃষ্টি করেছেন। 

তার মাধ্যমে শ্রমিকরা বিভিন্ন সময়ে জুলুম ও অত্যাচারের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর আগে হাতেম মিথ্যে মামলার মাধ্যমে শ্রমিকদের নির্যাতন করেছে গ্রেফতার করেছে। 

তাই তিনি বিকেএমইএ কে অনুরোধ জানান, সহ সভাপতির পদ থেকে হাতেমকে সরিয়ে দিতে। সাথে সাথে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে বসে এই সমস্যা সমাধান করতে অনুরোধ জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন