সেভ দ্য চিলড্রেন এর সাথে নাসিকে’র সমঝোতা স্মারক স্বাক্ষর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৮:৩৮ পিএম
শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, কারিগরি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিসহ সহনশীল নগর গঠনে ২০২৩ সাল পর্যন্ত একসাথে কাজ করার লক্ষ্যে সেভ দ্য চিলড্রেনে’র সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাসিক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নাসিক মেয়রের কক্ষে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর অন্নো ভান মানেন।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, প্রতিবন্ধী শিশুদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি স্কুল নির্মাণের গুরুত্বারোপ করেন। অন্নো ভান মানেন, শিশু সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সহনশীল নগর গঠনের বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দেন।
এসময় নারায়ণগঞ্জ নগরীতে ২০১৫ সাল হতে সেভ দ্য চিলড্রেন কর্তৃক গৃহিত কার্যক্রমের বিবরণ উপস্থাপন করেন নাসিকের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ^াস, নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন এর ডেপুটি ডিরেক্টর সৈয়দ মতিউল আহসান, কনসোর্সিয়াম ম্যানেজার শাহ্নেওয়াজ ওয়ারা এবং দাতা সংস্থা ইউরোপিয়ান সিভিল প্রটেকশন এন্ড হিউমেনিটেরিয়ান এইড অপারেশনস এর প্রতিনিধি মো. মুকিত বিল্লাহ প্রমুখ।


