Logo
Logo
×

বিশেষ সংবাদ

মিথ্যে মামলার দায় রাষ্ট্র এড়াতে পারেনা (ভিডিও)

Icon

লতিফ রানা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ১০:৫৩ পিএম

মিথ্যে মামলার দায় রাষ্ট্র এড়াতে পারেনা (ভিডিও)
Swapno

এই মিথ্যে মামলার দায় রাষ্ট্র এড়াতে পারেনা। রাষ্ট্র একজন কর্মচারীতে দায়িত্ব দিয়েছে মামলা তদন্ত করতে। বাদী যে অভিযোগ নিয়ে ফতুল্লা থানায় গেল। তখন এই মামলাটা পর্যালোচনা করা হয়নি। তবে বাদীও এই দায়টা এড়াতে পারেনা। 

মাকসুদা মিথ্যে সাক্ষী দিয়ে যে হয়রানি করেছে, সেও দায় এড়াতে পারেনা। তিনি প্রশ্ন করেন, তাসলিমার ভাই রফিক, বৃদ্ধ বাবা রহমত আলীসহ মায়ের যে ভোগান্তি তা কিভাবে মিটবে। 

সাজানের মামলার সোহেলকে মিথ্যে জবানবন্দী দিতে বাধ্য করাতে চেয়েছিল প্রশাসন। সে কথায় মিথ্যে জবানবন্দী দিলে তছনছ হয়ে যেতো তাদের ছয়জনের জীবন। 

তখন তাদের জামিন পাওয়া সহজ হতোনা বলে মতামত জানিয়েছেন যুগের চিন্তার সাপ্তাহিক আয়োজন ‘এই সময়’-এ মন্তব্য করেন ঘটনার শিকার তাসলিমার আইনজীবী এমদাদ হোসেন সোহেল ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাবুল। 

গত রবিবার যুগের চিন্তার আয়োজনে এবং মোশতাক আহমেদ শাওনের সঞ্চালনায় অনুূষ্ঠিত সাপ্তাহিক আয়োজন  ‘এই সময়’ অনুষ্ঠানে অতিথি হিসেবে আলাপকালে এমন মতামত ব্যক্ত করেন তারা। 

এসময় ঘটনার শিকার তাসলিমা মিথ্যে মামলায় তার জীবন তছনছ হওয়ার করুনচিত্র তুলে ধরেন। ঘটনায় জেল খেটেছে তাসলিমাসহ ছয়জন। খুন হয়েছে তাসলিমার গর্ভের ৪ মাসের শিশু। মামুন ফিরে আসায় রক্ষা পেয়েছে জীবন।
 
এডভোকেট এমদাদ হোসেন সোহেল বলেন, আমি যার জন্য লড়েছি সে একটি অসহায় নারী এবং যাকে মিথ্যে মামলায় কারাভোগ করতে হয়েছে। তিনি বলেন, রাষ্ট্র-যন্ত্রের কাছে আমরা নিরাপত্তা আশাকরি এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হউক সেটা আমরা চাই। 

২০১৬সালে একটা মিথ্যে ঘটনার উপর ভিত্তি করে ফতুল্লা থানায় এই মামলাটা দায়ের করা হয়েছে। এই মামলায় বাদীর বক্তব্যে তাসলিমার চরিত্রের একটা কালিমা দেয়া হয়েছে।
এডভোকেট সোহেল বলেন, ফতুল্লা থানা পুলিশের ব্যর্থতার কারণে মামলা ডিবি’র কাছে হস্তান্তর করা হয় তারাও ব্যর্থ হলে মামলাটি সিআইডি’র কাছে দেয়া হয়। সিআইডি মামলার চার্জশীটটি ১৮-১২-২০১৯ সালে দাখিল করে।
 
এখানে দুঃখ জনক বিষয় হলো এজাহারে দেয়া হয়েছে খুন করার উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়েছে। চার্জশীটে দেয়া হলো তাকে গুম করে রাখা হয়েছে। তবে তারা কি তদন্ত করলো? 

তিনি আরো বলেন, আমি যতটুকু শুনেছি বাদী মামলাটা করেই গা-ঢাকা দিয়েছে। এই মামলার একটি দরিদ্র পরিবার যে অত্যাচারের শিকার হলো তা বর্ননা করার ভাষা আমার নাই। 

এখানে মিথ্যে একটা অভিযোগ দিয়ে কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হলো? এমন মিথ্যে মামলায় যেন আর কাউকে হয়রানীর শিকার না হতে হয়।

তৎকালীন কর্মকর্তা আদালতে প্রতিবেদনে দাখিল করেছেন সু-কৌশলে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়েছে। এটা কিন্তু সাধারণ কোন মামলা নয়। ৬৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। 

সোহেলকে ৭দিনের রিমান্ড চাইলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোহেল আমাকে কেঁদে যখন বলে স্যার আমাকে বাঁচান। 

তখন যদি সোহেল হত্যার দায় স্বীকার করে জবানবন্ধী দিত তাহলে ৩০২ ধারায় খুনের সাজার দিকে মামলাটি গড়িয়ে যেত। তার জবানবন্দী না দেয়ার কারণে তারা ১৪ মাস সাজার পর জামিন পায়।
 
তিনি বলেন এই মিথ্যে মামলার দায় রাষ্ট্র এড়াতে পারেনা। রাষ্ট্র একজন কর্মচারীতে দায়িত্ব দিয়েছে মামলা তদন্ত করতে। বাদী যে অভিযোগ নিয়ে ফতুল্লা থানায় গেল। তখন এই মামলাটা পর্যালোচনা করা হয়নি। তবে বাদীও এই দায়টা এড়াতে পারেনা। 

মাকসুদা মিথ্যে সাক্ষী দিয়ে যে হয়রানি করেছে, সেও দায় এড়াতে পারেনা। তিনি প্রশ্ন করেন, তাসলিমার ভাই রফিক, বৃদ্ধ বাবা রহমত আলীসহ মায়ের যে ভোগান্তি তা কিভাবে মিটবে। 

তিনি বলেন, মামুন যে জীবিত তা বারেবারে বলা হয়েছে। আমি নিজে বলেছি মামুন সম্ভবত জীবিত আছে আপনারা ভালভাবে যাচাই করে প্রতিবেদনটা দাখিল করবেন। তারা যদি সঠিক তদšত করতো তাহলে সিআইডি এখন প্রশ্নবিদ্ধ হতোনা।
 
মিথ্যে মামলার কারণে বাদী যদি মিথ্যে মামলা দায়ের করে তাহলে অর্থাৎ হত্যা মামলা যদি দায়ের করে মিথ্যে প্রমানিত হয় তাহলে ২১১ধারায় বলা আছে আসামী সাব্যস্ত হলে যে দন্ডটা পেতো সেটা বাদী পক্ষ পাবে। 

তিনি বলেন, আমরা আপনাদের সাংবাদিক সমাজের মাধ্যমে জাতিকে জানিয়েছি। পুলিশের গাফিলতি বা সিআইডি’র গাফিলতির কারণে তারা যে ভোগান্তি গেল।

তারা খুবই অসহায় একটি পরিবার। তাসলিমা সদ্যবিবাহিতা গার্মেন্টস কর্মী। সে যখন স্বামীর সাথে ভালভাবে সংসার করবে। সেখানে সে হাজতবাস করে । তার গর্ভের সন্তান খুন হয়। আমরা রাষ্ট্রের কাছে এর সঠিক বিচার চাই। আমরাও সাধ্যমতো চেষ্টা করবো তাদের যেন বিচার হয়। 
 
নজরুল ইসলাম বাবুল বলেন, মিথ্যে একটা মামলা কেন্দ্র করে যে একটি ভোগান্তির ঘটনা ঘটেছে মামলা তদন্তকারী কর্মকর্তার এখানে সুস্পষ্ট একটা গাফিলতির প্রমান পাওয়া গেছে। পুলিশ বলেছে আসামী অজ্ঞাত। 

পুলিশ কিভাবে তদন্ত করবে তার সুনির্দিষ্ট আইন আছে। সোহেল বলেছে তাকে চারদিন অমানুষিক নির্যাতন করা হয়েছে। তারপর তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দেয়ার জন্য আদালতে নিয়ে যাওয়া হলেও সে জবানবন্দী দেয়নি। একটা ছেলে কোথায় অপহরণ হয়েছে কিভাবে হয়েছে তা তদন্ত সঠিকভাবে না করেই দাখিল করা হয়েছে।
 
এসময় তিনি দুদকের মামলায় নিরাপরাধ জাহেআলমের সাজা ভোগের বিষয়টি উল্লেখ করে বলেন, এঘটনাকে গাফিলতি বলা যাবেনা। এটা মিথ্যাচার। যারা মিথ্যে সাজানো মামলা দিয়ে হয়রানি করবেন। তাদের বিচারের ব্যবস্থা গ্রহন করতে হবে। 

এখানে তাসলিমার চরিত্র নিয়ে মানহানি করা হয়েছে। একটি ছেলের সাথে তার সম্পর্কের কথা বলা হয়েছে। চার বছর চার মাস চলে গেছে। এসময়টা কে ফিরিয়ে দিবে? যারা এঘটনায় জড়িত আছে তাদের আইনের আওতায় আনা দরকার। নাহলে এধরণের ঘটনা আরো ঘটবে বলে আমি মনে করি।
 
তিনি বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, বৃহৎ আরেকটি দলের প্রধানও নারী। তদন্ত করতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তাসলিমার গর্ভের সন্তানকে যে হত্যা করা হলো এটাও তো একটা খুন। এ খুনের দায় কে নিবে?

যার যতটুকু দায় আছে তা নিতে হবে। তাসলিমা নিরপরাধভাবে হাজত বাস করেছে। সোহেলের মা’র ভাষ্যনুযায়ী তার জমি-ভিটা বিক্রী করে মামলা চালিয়েছে। তিনি বলেন, তাসলিমাকে সান্ত¦না দেয়ার মতো ভাষা আমার নেই।
 
পুলিশের তদন্তের গতানুগতিক ধারায়ই সিআইডি হয়তো তাদের তদন্ত রিপোর্ট করা হয়েছে। সিআইডি বাংলাদেশের একটি দক্ষ প্রতিষ্ঠান তাদের এমন দায়সারা অভিযোগ পত্র দাখিলের বিষয়টা বোধগম্য নয়। 

একজন নিরাপরাধ মানুষকে সাজা দেয়ার ব্যাপারে গভীরভাবে চিন্তা করতে হবে। তারা এত বছরে এতগুলো সংস্থা তদন্ত করেও কি মামুনের সাথে তাদের পরিচয় বা সম্পর্কের ব্যাপারে কোন নিশ্চিত করতে পারেনি। সিআইডি কেন এমন দায়সার কাজটি করতে গেল। 

আজকে সাগর রুনি হত্যাকান্ডের ঘটনায় তারা আসামী সনাক্ত করতে পারেনি বলে এখনো তা নিরুপন করা সম্ভব হয়নি। সেখানে এখানে আসামীদের বিষয় নুন্যতম নিশ্চিত না হয়ে এমন একটি বিষয়ে এমন রিপোর্ট দাখিল করলেন কিভাবে? 

যারা এর জন্য প্রকৃত দায়ী আইনের নিয়মানুযায়ীও যদি তারা শাস্তি পায় তাহলে তাসলিমার পরিবারের যে ক্ষতি হয়েছে তাতে কিছুটা হলেও সান্ত¦না  হবে বলে তিনি মনে করেন। 

তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু হওয়ার কথা। একজন মানুষ যখন তার পিতা-মাতা বা পরিবারের মাধ্যমেও নির্যাতনের শিকার হয় তখন তারা পুলিশের কাছে যায়। সেই পুলিশ যদি এমন ব্যবহার করে তাহলে মানুষ কোথায় যাবে তাদের ন্যায্য দাবী নিয়ে।
 
তাসলিমা আক্তার বলেন, আমার বিয়ের তিনমাস পর আমাকে নিয়ে মিথ্যে মামলা দেয়া হয়। তখন আমার গর্ভে চারমাসের বাচ্চা ছিল। তখন আমি যখন আমি রাস্তা বের হই। তখন আমাকে ওর বাবা, ভাই বোন মিলে আমাকে রাস্তায় ফেলে টর্চার করে। 

ওদের বাসায় নিয়ে আমাকে দড়জা বন্ধ করে টর্চার করে। আমার পেটে লাথি মেরে তখন ঐ জায়গায়ই আমার পেটের সন্তান নষ্ট হয়ে যায়। আমি বলি যে, আমি আপনাদের সন্তানকে খুন করিনি। তা সত্বেও তারা বলে আমরা খুনের বদলা খুন করলাম।

এামুনের সাথে কিভাবে পরিচয় হয় প্রশ্নের উত্তরে তাসলিমা বলে, মামুনের সাথে তার কোন পরিচয় নাই। একদিন মোবাইল চার্জ করার জন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন ওর খালাতো বোন আছিয়ার মাধ্যমে আমার মোবাইল নাম্বারটা পায়। 

সেসময় সে আমাকের ভালবাসতে চায় বলে জানায়। আমি অস্বীকৃতি জানাই। এই বিষয়টি আমি আমার পরিবারকে জানাই। তখন তারা ওদের পরিবারকে জানায়। কোন পক্ষই রাজি ছিলনা। 

এর কিছুদিন পরেই আমি ঢাকা এসে পরি। তখন আমি অবিবাহিত ছিলাম। আমার বিয়ের তিনমাস পর আমার বিরুদ্ধে মামলা করা হয়।
 
তাসলিমা জানায়, মিথ্যে মামলায় তাকে জেল খাটতে হয়েছে। জেলখানা থেকে বাহির হওয়ার পর শ্বশুর বাড়ির লোকজন আমাকে সবসময় খোটা দেয়া শুরু করে। জেলখাটা মেয়েকে তারা সংসারে রাখবেনা। 

তারা বলে, আমি নাকি আমার বাচ্চাটাকে হত্যা করেছি। এমন একটা বেলা যায়না যে আমি খোটা না শুনে খাবার খেতে পেরেছি। তারা বলে সমাজের মানুষ জেলখাটা নারীকে নিয়ে সংসারের বিষয় সবসময় বিভিন্ন কথা বললে তারা কি জবাব দিবে?

এসময় তাসলিমা প্রশাসন ও রাষ্ট্রের কাছে এঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানায়। তার মতো এমন যেন কোন নারীর ভোগ করতে না হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন