Logo
Logo
×

বিশেষ সংবাদ

২৯ বছর পরে বন্ধুত্বের টানে “এসএসসি ৯১ ব্যাচ, নারায়ণগঞ্জ”

Icon

বন্ধু লেখক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ০৬:১১ পিএম

২৯ বছর পরে বন্ধুত্বের টানে “এসএসসি ৯১ ব্যাচ, নারায়ণগঞ্জ”
Swapno

বন্ধু” শব্দটা ছোট হলেও এর পরিধি এতটায় বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপরও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্নার টান, ভালবাসার বন্ধন, হৃদয়ের সংস্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা। 

হাতে লাটিম নাটাই নিয়ে মাঠ-ঘাট, বই খাতা কাঁধে চেপে সেই প্রাইমারী স্কুল, দুষ্টমির সেই স্কুলের বারান্দা, স্যারদের হাতে ইচ্ছে করে মাইর খাওয়ানো আবার সেই হাতে ভাগ করে একই বক্সের টিফিন খাওয়া, বন্ধুত্বের সূচনা টা এভাবে হলেও সম্পর্কের দৃঢ়তা বেড়েছে, অন্যভাবেও।

প্রাইমারির গন্ডি পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতে ও অনেক নাম না জানা মানুষের সাথে বন্ধুত্বের আর্বিভাব হয় আমাদের। কেউবা জীবনের তাগিদে, কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে। 

এভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে ও মনের সেই টানটা রয়েই গেছে। সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্লাটফর্মে থাকতে পারি, একে অন্যের পাশে দাড়াতে পারি, সেই উদ্যোগে দীর্ঘ প্রায় ২৯ বছর পর চাষাড়া বালুর মাঠ, মেলা ফুড জোনে এসএসসি ৯১ ব্যাচ, নারায়ণগঞ্জ এর পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

৯১ ব্যাচের ছড়ানো ছিটানো বন্ধু-বান্ধব একই প্লাটফর্মে থাকার জন্য এই পরিকল্পনা। সেই মিলন মেলা ঘিরে পুরনো বন্ধুকে কাছে পাওয়ার অভূতপূর্ব মুহূর্তগুলোর উচ্ছলতা চোখে না দেখলে বোঝা যায় না। 

আর সেই বন্ধুত্বের ডাকে সারা দিতেই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে একত্র হয়েছেন এসএসসি ৯১ ব্যাচ,  নারায়ণগঞ্জ। 

চোখের কোনে আনন্দ অশ্রু নিয়ে দীর্ঘদিনের পুরোনো বন্ধুকে পেয়ে সবাই মেতেছেন হাসি-ঠাট্টা, কেউ বন্ধুর গলা জড়িয়ে ধরছে, কেউ বন্ধুকে পাশে নিয়ে সেলফি তুলছেন, মেতে উঠেছেন স্মৃতিচারণ আর আড্ডায়। 

দীর্ঘদিন পর একে অপরকে দেখে, কি রে তুই বেশ মোটা হয়ে গেছিস, বুড়ো হয়ে গেছিস, তোর কি অবস্থা, তারপরও বলিস না কি যে ভালো লাগছে তোকে। দেখ, কতোদিন পর তোকে দেখলাম, তুই একটা ফোন দিস না-মিলন মেলায় বন্ধুদের দেখা পেয়ে এমন আবেগ-অনুভুতি সমৃদ্ধ বাক্যের ছড়াছড়ি। 

পুরোনো বন্ধুদের পেয়ে সকলে যেন তারুণ্য ফিরে পেয়েছেন। গত ২৯ বছরে এদের একেকজন নানা পেশায় চলে গেছেন। কেউ দেশে আছেন, কেউ বিদেশ আছেন।

কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। কেক কাটা ও সবার স্কুল জীবনের স্মৃতিচারণে এই অনুষ্ঠান টি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন স্মৃতি রোমন্থনে কিছুটা সময় এক অন্য ধরনের আবহের সৃষ্টি হয়।

তারিকুল হাসান মামুন, শওকত সরকার,  শওকত আরা খন্দকার ঝর্ণা, লিজা কামরুন্নাহার আর মোহাম্মদ আলামিন এর তত্ত্বাবধানে ও সকলের আন্তরিক অংশগ্রহণে উজ্জীবিত হয় এসএসসি ৯১ ব্যাচ, নারায়ণগঞ্জ। 

অনুষ্ঠান চলাকালে বিদেশে (প্রবাসে) অবস্থানরত ১৯৯১ সালের বেশ কিছু সহপাঠীরা অনুষ্ঠানের শুরু থেকেই লাইভ প্রোগ্রাম দেখছিলেন, তারাও একাত্মতা প্রকাশ করে একসাথে চলার অভিপ্রায় পোষন করেন।

বিভিন্ন স্কুল থেকে আসা "৯১ ব্যাচের সকলের সম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটি থানা, পৌরসভা ও সিটি কর্পোরেশন এর আওতাধীন সকল স্কুল’র ১৯৯১ এ এসএসসি পরীক্ষার্থীদের সমন্বয়ে একটি সুন্দর সংগঠন গড়ে তোলার প্রত্যয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়। 

সকলের সর্বসম্মতিক্রমে উক্ত সিদ্ধান্তের আলোকে পুনরায় সবার অংশগ্রহণে এই পথচলা কিভাবে সুগম হবে, আলোড়িত হবে এসএসসি ৯১ ব্যাচ, নারায়ণগঞ্জ যা সমাজ ও মানবতার রোল মডেল হবে তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিশেষে অচিরেই ২০২১ জানুয়ারীতে বড় পরিসরে এর কার্যক্রম কে কিভাবে একটি প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া যায় সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত এবং রাতের খাবার আপ্যায়নের মাধ্যমে উক্ত পূর্নমিলনী সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্নমিলনী অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের বন্ধুবর শাওন, লিজা, বাদল, সালাম, সৈকত, মেহেবুব, কামরুল, মাসুদ, নারায়ন ও রিপন সাহা, তৌফিক, রুপম, রনীত, মোর্শেদ, বাবর,অন্জন ও তাপস সাহা, মঈনুল, তাপস ও বিশ্বজিৎ, শওকত, কাদির ও আওলাদ, মুন্না, মনিরুল ও সেলিম চৌধুরী, পারভেজ, রিটন ও মোস্তফা, মোশাররফ, আলি মুল, মামুন ও উজ্জ্বল, সুমন, ঝর্না, সুপর্না, মামুনসহ আরো অনেকে।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন