মেয়রকে ক্ষমা চাইতে আমি কোনো বিবৃতি দেইনি : মাও. ফেরদৌস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৪ পিএম
মহানগর উলামা পরিষদ সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান এক বিবৃতিতে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অবিলম্বে তার নারীর বোরখা পরা বা পর্দা প্রথার প্রতি অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছেন।
তিনি বলেছেন, মেয়র মুসলিম নারীদেরকে অপমানিত করেছেন। তিনি ক্ষমা না চাইলে প্রয়োজনে মিটিং করে পরবর্তি সিদ্ধান্ত নেবো।
এদিকে, মেয়রের বক্তব্যে বোরখা নিয়ে কোনো কথা বলেননি এমনটা জানিয়েছেন সেদিনের বক্তব্য শ্রবণকারী অনেকেই। সেদিন তিনি বলেছিলেন, ‘যত কথাই বল না কেন, আমি কিন্তু সেই ঘোমটা পরা নারী নই যে কিছু বললেই লজ্জ্বায় ঘরে ঢুকে যাবো।’
যুগের চিন্তা রিপোর্ট শব্দটিই ব্যবহার করা হয়নি। মাওলানা সাহেব কোথায় বোরখা পেলেন, তা তিনিই ভাল বলতে পারবেন।
এ ব্যাপারে আলাপকালে মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, ‘আমি আসলে মেয়রের এ বক্তব্য নিজ কানে শুনেননি এবং গণমাধ্যমে কোনো বিবৃতিও দেননি।
একটি পত্রিকার থেকে তার সঙ্গে যোগাযোগ করে মেয়রের ‘আমি বোরখা পরা লজ্জ্বাবতী নারী নই’ বক্তব্যের প্রতিক্রিয়া নেয়া হয়। পরবর্তিতে তা বিবৃতি হিসেবে প্রকাশ পেয়েছে। ওই পত্রিকায় মেয়রের বক্তব্যও ওইভাবেই প্রকাশ করা হয়েছে। আমি আসলে ওই পত্রিকার বক্তব্যের একটি প্রতিক্রিয়া দিয়েছিলাম।’


