Logo
Logo
×

বিশেষ সংবাদ

পানিতে নাসিকের ৮শ কোটি টাকা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০২:০৭ পিএম

পানিতে নাসিকের ৮শ কোটি টাকা
Swapno

নারায়ণগঞ্জের পানি সঙ্কট নিরসনে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। মানুষের ঘরে ঘরে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে এই কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

পানি সমস্যা দূরীকিকরণের লক্ষ্যে ৮শ কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি। যা আগামী ২১ সালের শেষের দিকে এর কাজ শুরু হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিকল্পনা অনুযায়ে সিটি করপোরেশনের আওতাধিন ২৭টি ওয়ার্ডের মধ্যে ৪টি বৃহত্তাকারে পানিশোধানাগার তথা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হবে। এই চারটি শোধানাগার থেকেই সাতাশটি ওয়ার্ডের কয়েক লক্ষ মানুষের পানির ব্যবস্থা করা হবে।

তবে, এ জন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, আমি ওয়াসা যে অবস্থায় পেয়েছি তা বিকল, অচল। এ অবস্থা থেকে উঠে আসতে হলে আমাকে সময় দিতে হবে।

ওয়াসা বুঝে নেওয়ার সময়ই আমি বলেছিলাম, কম করে হলেও আমাকে দুই বছর সময় দিতে হবে। এই সময়ের মধ্যে পানির সমস্যা সমাধান করবো।

সূত্রে জানা যায়,  ১৯৯০ সালে ১ জুলাই থেকে নারায়ণগঞ্জ শহর এলাকায় ওয়াসার কার্যক্রম শুরু হয়। ওয়াসার অব্যবস্থাপনায় শহরবাসী ছিলেন তিক্ত বিরক্ত। এ নিয়ে সভা সমাবেশ মিটিং মিছিলও করেছে শহরবাসী।

নাগরিক কমিটি থেকে শুরু করে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ওয়াসার দায়িত্ব সিটি করপোরেশনের হাতে তুলে দেওয়া দাবি তোলা হয়েছিল।

এমন পরিস্থিতির মধ্য দিয়ে গত ২০১৯ সালের ৩১ অক্টোবর রাজধানীর সোনারগাঁ হোটেলে এক সমঝোতা চুক্তির মাধ্যমে ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ মডস জোন পরিচালনার দায়িত্ব বুঝে নেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
 
তবে, সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ওয়াসার সম্পূর্ণ কার্যক্রম হাতে নিলেও ওয়াসার সমস্ত কিছু পুরোনো এবং বিকল। বিশুদ্ধ পানি নিশ্চিত করতে গোদনাইলের মত আরো নতুন চারটা পানি শোধনাগার তৈরী করার জন্য সিটিপি তৈরি করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

এর মধ্যে নারায়ণগঞ্জের বন্দরে ২৭-২৫ নম্বর ওয়ার্ডে একটি, ১৮ নম্বর ওয়ার্ডে একটি,  সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডে একটি আর ৯ বা ৮ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি একটিসহ ৪টি প্ল্যান্ট তৈরী করা হবে।

এছাড়া পানির সমস্যা সমাধানের জন্য প্রায় ৮শ কোটি টাকা প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা ২০২১ সালের শেষের দিকে টেন্ডার বাস্তবায়ন হবে বলে সিটি করপোরেশন সূত্রে  জানা গেছে। 

মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, কোথাও এখন পানির ওইরকম সমস্যা নাই। কিছু কিছু জায়গায় পাম্প নষ্ট হচ্ছে আমরা আবার তা সাথে সাথে ঢাকাকে বলতেছি তারা এসে ঠিক করে দিয়ে যাচ্ছে।

তবে, এটা সত্য যে পরিমাণ পানি আমাদের উৎপাদন হওয়ার কথা, তার থেকে পরিমাণে কিন্তু কম হচ্ছে। আমি ওয়াসা যখন নিয়েছি তখন বলেছি, আমাকে দুই বছর সময় না দিলে আমি কিন্তু সঠিক সমাধান দিতে পারব না।

ইতিমধ্যে আমি কিন্তু পাম্পের জন্য টেন্ডার দিয়েছি। পাম্প কিন্তু আমাদের সমাধান না। আমাদের ওয়াটার ট্রিটমেন্ট  প্ল্যান্ট করতে হবে। গোদনাইলে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে ওইরকম আরও চারটা প্ল্যান্ট করার জন্য ইতিমধ্যে আমরা সিটিপি  তৈরি করছি।

ওয়াসা আমি নিয়েছি কিন্তু সমস্ত কিছু পুরনো এবং বিকল। এই জিনিসগুলিতো ঠিক করতে হলে আমাকে সময় দিতে হবে। এবং আমি ওয়াসা নেওয়ার পর থেকেই এর পিছনে লেগে আছি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন