Logo
Logo
×

বিশেষ সংবাদ

সেলিম ওসমানের ডাকে সাড়া দেয়নি মেয়র (ভিডিও)

Icon

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:০০ পিএম

সেলিম ওসমানের ডাকে সাড়া দেয়নি মেয়র (ভিডিও)
Swapno

মাদক নির্মূলে শুধু প্রশাসন নয় জনসাধারণকেও এগিয়ে আসতে বলে বলে মনে করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আসাদুজ্জামান আসাদ ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা। গতকাল মঙ্গলবার যুগের চিন্তা’র আয়োজনে ও ইউসুফ আলী এটমের সঞ্চালনায় অনুষ্ঠিত টক শো ‘হ্যালো নারায়ণগঞ্জ’-এ মন্তব্য করেন এই দুই রাজনীতিবিদ।

এসময় এডভোকেট খোকন সাহা বলেন, ইতিমধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন আমি মাদকের বিরুদ্ধে আছি, আমি কিছু জোরালো কর্মসূচি দিব। তার কর্মপরিকল্পনার কথা আমাকে জানালেন।

আমার মনে হয় জনপ্রতিনিধিদের মধ্যে শামীম ওসমানই প্রথম ব্যক্তি যে মাদক উৎখাতের জন্য আমার সাথে আলোচনা করেছে। শামীম ওসমান কখনো কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেয় না। সে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।

শামীম ওসমান বলেছেন, এই যুব সমাজকে বাঁচাতে হলে মাদক নির্মূল করতে হবে। আমার দলে কোনো মাদক ব্যবসায়ীকে স্থান দেয়া যাবে না।

সে বিভিন্ন এলাকায় লোকজন পাঠিয়ে এবং তার বিশাল কর্মী বাহিনীকে এ ব্যপারে মাঠে কাজ করে মাদক ব্যবসায়ীকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন।

আমাদের প্রশাসনও মাদক উৎখাতের বিষয়ে খুব আন্তরিক। মাদক ব্যবসায়ীরা একটি বিশাল গ্যাং। আমরা যদি সচেতন না হই তাহলে প্রশাসনের পক্ষে সবার ঘরে ঘরে লোক রাখা সম্ভব নয়।

খোকন সাহা আরও বলেন, একজন খোকন সাহা এইভাবে সৃষ্টি হয়নি, দল আমাকে সৃষ্টি করেছে। মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে ২৪টি বছর পার করা কোন সাধারণ বিষয় না। আমাকে খোকন সাহা হিসেবে তৈরী করার জন্য অনেকেরই অবদান আছে।

আসাদ ভাইয়েরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা রাখতে পেরেছি। আমার নেতা হওয়ার পেছনে শামীম ওসমান এডভোকেট দিপুসহ অনেকেরই অবদান আছে। ছাত্র জীবনে মামলা খেয়েছি। এরশাদ বিরোধী আন্দোলন করেছি।

জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা যারা ’৭৫ এর পরে আমরা রাজনীতিতে এসেছি। তখন আমাদের একটা টার্গেট ছিল বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দেয়া। তা প্রায় সফল হয়েছে। শামীম ওসমান মামলা হামলার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। 

বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিষয়ে তিনি বলেন, আমরা বিচার বহির্ভূত হত্যাকান্ড প্রশ্রয় দেই না এবং কামনাও করিনা। তবে প্রদীপের বিষয়টা একটা বিশাল ষড়যন্ত্র।

সরকারকে বিব্রত করার জন্য এই ধরণের ষড়যন্ত্র করা হচ্ছে। সিনহার হত্যা কান্ডের ঘটনায় গভীর রহস্য আছে বলে মনে করি। এটার প্রকৃত রহস্য বের করা উচিৎ।
 
নারায়ণগঞ্জের নেতৃত্বের কোন্দল প্রসঙ্গে খোকন সাহা বলেন, একটি বিশাল দল হিসেবে আওয়মী লীগে কোন্দল কম বেশী থাকতে পারে। এখানে কারা কোন্দল করছে তা খুঁজে বের করা উচিৎ।

থার্ড একটি পার্টি এই কোন্দলটাকে উস্কে দিচ্ছে। এখানে কিছু লোক আছে যারা দলের মধ্যে থেকে এই কোন্দল সৃষ্টি করার চেষ্টা করছে। সেলিম ওসমান ঐক্যের জন্য বারেবারে বলে আসছে। তিনি সবাইকে এক টেবিলে বসানোর জন্য চেষ্টা করেছে।

কিন্তু অন্যরা আগায়া আসেনি। কিছুদিন আগেও ডাকছে, কিন্তু মেয়র তার ডাকে সাড়া দেন নি। শেখ হাসিনা নির্দেশে আমরা মেয়রের জন্য কাজ করেছি এর বিনিময়ে মেয়রের কাছ থেকে একটি ধন্যবাদও পাইনি।
 
নির্বাচন করার বিষয়ে খোকন সাহা বলেন, এ ব্যপারে কোন প্রকার মানসিক, আর্থিক বা অন্যকোন ধরণের ইচ্ছা আমার নেই। তবে নেত্রী যদি চান আমি শামীম ওসমানসহ অন্যান্য নেতৃবৃন্দের নিয়ে তা করতে চেষ্টা করবো। দলের বাইরে নেতৃবৃন্দের বাইরে আমার কোন ইচ্ছা নাই। 

তিনি বলেন, আইন পেশায় প্রবেশসহ আসাদ ভাই আমাকে অনেক লিড দিয়েছে। আমার দলের কোন নেতা কর্মীর কাছ থেকে আমি কখনো ফি নেইনি। আমার বিরুদ্ধে টেন্ডারবাজির, চাঁদাবাজির কোন অভিযোগ নাই। আমি পেশার আয়ের একটা বড় অংশ নেতা কর্মীদের সহযোগিতা করার চেষ্টা করেছি।
 
এডভোকেট আসাদুজ্জামান আসাদ বলেন, মেয়র আইভী এবং এমপি শামীম ওসমান এই দুই দিকপাল যদি একসাথে কাজ করেন তাহলে মাদক নির্মূল সম্ভব। জনপ্রতিনিধি, প্রশাসন যদি একসাথে কাজ করে তাহলে তা প্রতিকার করা সম্ভব।

মেয়র মহোদয় সামাজিকভাবে মাদক নির্মূলের জন্য কাজ করে যাচ্ছে। মাদক সেবীদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে কাজ করছেন। তিনিও মনে করেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে না। মাদক কারবারীরা প্রশাসনকে ফাঁকি দেয়ার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করছে। 

তিনি বলেন, মেয়র আইভী, এমপি শামীম ওসমান, সেলিম ওসমান, মন্ত্রী গাজী, নজরুল ইসলাম বাবুসহ সবাই মাদক নির্মূলের চেষ্টা করছে। আমি ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে দলের সাথে দেশের সাথে থাকতে চেষ্টা করেছি।

নারায়ণগঞ্জ এর কোর্ট থেকে পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসীরা আমাকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছে। তখনও আমি দলের হয়ে নির্বাচন করতে ভয় পাইনি। আমি দেশ ছেড়ে যাইনি। 
 
ওসি প্রদীপের ঘটনায় আসাদুজ্জামান বলেন, সরকার কাউকে ছাড় দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনা সব দিক নজর রাখেন। এসময় তল্লার ট্রাজেডিকে একটি দুর্ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এখানে গ্যাস লাইনের জন্য দুর্ঘটনা হয়েছে যা কেউ কল্পনাও করতে পারেনি। 
 
ঐক্যের বিষয়ে আসাদ বলেন, আওয়ামী লীগ একটি বিশাল দল তাই এর মতভেদ থাকবে তবে আমি মনে করি না। কোন ভেদাভেদ আছে। একটা সংসারের পাঁচটা ভাইয়ের পাঁচটা মত আছে।

তার মানে এই নয় যে তাদের মদ্যে কোন্দল আছে। মেয়র আইভী এবং সেলিম ওসমানও একসাথে কাজ করছে। তারা ট্রাক স্ট্যান্ড ও হকার বিষয়ে তাদের ঐক্যমতের চেষ্টার প্রমাণ।
 
এসময় হকারদের উচ্ছেদের ঘটনায় দুইজন ভিন্ন মত পোষণ করেন। হকারদের স্থায়ী ব্যবস্থা না করে তাদের উচ্ছেদের বিষয়ে খোকনসাহা বলেন, অল্প সংখ্যক লোককে পূনর্বাসন করলে হবে না।

এর আগে খুবই নগন্য সংখ্যক হকারের পুনর্বাসন করা হয়েছে উল্লেখ করলে আসাদুজ্জামান তার প্রতিবাদ করে জানান, হকারদের তালিকা অনুযায়ীই সকল হকারদের পুনর্বাসন করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন