ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত মসজিদে বিষ্ফোরণের ঘটনায় সোমবার পর্যন্ত ৩১ জনের প্রাণহানি ঘটেছে। মুমূর্ষূ অবস্থায় রয়েছেন আরো ৪ জন। নিহতদের মধ্যে মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ নারায়ণগঞ্জের একজন সাংবাদিকও রয়েছে।
পরিবারের উপার্জনক্ষমদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো। এই দুঃসময়ে তাদের বিপদে এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু এবং ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।
নিহতদের মধ্যে ফটোসাংবাদিক নাদিমের ছেলের দায়িত্ব নিয়েছেন শওকত হাসেম শকু এবং মসজিদের মুয়াজ্জিন দেলোয়ারের ছেলের দায়িত্ব নিয়েছেন কাউন্সিলর রুহুল।
রোববার বিকেলে যুগের চিন্তা’র আয়োজনে মোশতাক আহমেদ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত ফেসবুক লাইভ টক শো ‘এই সময়’ অনুষ্ঠানে এনিয়ে কথা বলেছেন দুই কাউন্সিলর।
শওকত হাসেম শকু বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনার পরপরই আমার এক কর্মী হোসেন আমাকে ফোন করে তল্লায় আগুন লাগছে বলে খবর দিয়ে ফায়ার সার্ভিসকে খবর জানানোর জন্য বলে।
সাথে সাথে আমি ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা ম্যাসেজ পাইছে বলে জানান, আমি ঘটনা স্থলে চলে আসি। সেখান দেখি পুরো এলাকাটাই সাদা। সেই এলাকাটি ইউনিয়ন পরিষদের হওয়ায় এর আগে সেখানে আমার তেমন একটা যাওয়া হয়নি।
সেখানকার রাস্তায় দেখলাম হাটু সমান পানি। পানির রঙ সাদা এবং ওই এলাকা থেকে পোড়া গন্ধ পাই। সেখানে আমাদের স্বেচ্ছাসেবক দল প্রথমে যে পোড়াদেহটা নিয়ে আসা হয়েছে সেটা ছিল আমাদের ফটো সাংবাদিক নাদিম আহমেদের। পোড়া দেহগুলো দেখে আমি হতবিহবল হয়ে পড়ি।
মসজিদে নামাজরত অবস্থায় মানুষগুলো এমনভাবে পুড়েছে, বিষয়টা এতটাই মর্মান্তিক এবং হৃদয়বিদরক যে বলার মতো না। তার উপর ওই মুহূর্তে সেখানে বিদ্যুৎ ছিলনা। এমন ভুতুরে পরিবেশে সেখানকার মানুষগুলো ছিল একেবারেই নিরাপত্তাহীন।
সারাটা রাত ঘুমাতে পারিনি, টিভি সেটের সামনে বসে রাত কাটাই। পরের দিন যখন নাদিমের মৃত্যুর খবর শুনি তখন নাদিমের স্ত্রী যখন ক্যামেরার সামনে বলে যে, তার সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিই ছিল নাদিম। বিষয় আমার হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি হলো।
তার বাসা আমার বাসা থেকে মাত্র দশগজ দুরে সে সুবাদে নাদিমে স্ত্রী’র সাথে আমার আগের পরিচয় বা কথাবার্তা হতো। নাদিমের স্ত্রীকে যখন জিজ্ঞেস করি এখন করার আছে তখন সে জানায় সে হাতের কাজ জানে।
তখন তাৎক্ষনিক আমি একটি সেলাই মেশিন এবং দুই তিন মাসের শুকনো বাজার করে দিয়ে তার ছেলে বর্তমানে নাইনে পড়ে তার ডিগ্রী পর্যন্ত লেখাপড়ার যাবতীয় দায়িত্ব আমি নিলাম।
তারা যে বাসায় থাকে সেটা আমার ফুফুর বাসা। তারা আমেরিকা প্রবাসী। আমি তাকে ফোন করে জানানোর পর তিনি জানান, তাদের যতদিন মন চায় বিনা ভাড়ায় এই বাসায় থাকবে।
তখন আমার মাথা থেকে একটি বড় বোঝা যেনে নেমে গেল। ঘটনার দিন জুম্মা নামাজের সময়ও নাদিমের সাথে আমার দেখা হয়েছিল। কিছু দিন আগে মোটর সাইকেল দুর্ঘটনায় তার একটি হাত ভেঙ্গে গিয়েছিল। আমার নিজের দায়িত্ববোধ থেকেই আমি এতটুকু করেছি।
আমি মনে করি। যে মানুষগুলো মারা গেছে তারা কিন্তু এতটা আর্থিক স্বচ্ছল না। শহর এলাকার মানুষের মতো আর্থিক স্বচ্ছলতা তাদের নেই।
সবাই অসহায় অবস্থায় এবং তাদের পরিবার এখন নিঃস্ব হয়ে গেছে। তাই আমি মনে করি তাদের সহযোগিতায় যারা বিত্তশালী আছেন তাদের এগিয়ে আসা উচিত।
নিহত মুয়াজ্জিন দেলোয়ারের ছেলের দায়িত্ব নেয়া প্রসঙ্গে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, তল্লা মসজিদের ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আমরা যেন এ ঘটনা থেকে শিক্ষা নেই এবং ছোটখাট ঘটনাগুলোর মুল্যায়ন করার বিষয়ে কোন গাফিলতি না করি।
তিনি জানান, ওইদিন কাউন্সিলর অফিসের কাজ শেষে বাড়ি ফেরার সাথে তার মাকে তাকে ঘটনার কথা জানিয়ে টিভি খুলে দেখার জন্য বলেন। সে সময় তার মা যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছেন। প্রতিদিনই মৃত্যুর খবর বেড়ে চলেছে।
তারপর নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ডিডিআর আমাকে জানালেন ওই মসজিদের নিহত মুয়াজ্জিন দেলোয়ার এর গ্রামের বাড়িতে যাবো। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার পরিবারকে কিছু সাহায্য করতে চাই। আপনি সফর সঙ্গী হলে খুশি হবো। গ্রামের যাওয়ার পর সেখানে পিতা-পুত্রের কবর পাশাপাশি দেখে আমি খুবই আবেগে আপ্লুত হয়ে পড়ি।
একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি মারা গেছে তাদের পরিবারের কি উপায় হবে তখন আমার এই ভাবনাটা আামার মনের ভিতর খুব গভীরভাবে নাড়া দিচ্ছিল। মুয়াজ্জিন দেলোয়ারের একটি মেয়ে আনুমানিক ১৮ বছর হবে। মেয়েটা সম্ভবত আলেম পাশ করেছে।
তখন ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে তাদের বাড়িতে একটি কোরান শিক্ষার ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে মেয়েটিকে একটি উপার্জনের ব্যবস্থা করার নিশ্চয়তা দেয়া হয়।
মুয়াজ্জিনের যে ছেলেটি (জুনায়েদ) মারা গেছে তার ছোট ভাই জাকারিয়াও সেদিন মসজিদে যাওয়ার কথা ছিল। কিন্তু মুয়াজ্জিন তাকে বলেছিল মাদ্রাসায় চলে যেতে জুনায়েদ পরে আসবে।
যার জন্য ওই ছেলেটি বেঁবে গিয়েছিল। ছোট ছেলেটি ২০ পারা’ হাফেজ হয়েছে। যেহেতু আমার ছেলেটি তার বয়সী এবং আমি ইচ্ছ থাকা সত্তেও তাকে হাফেজ বানাতে পারি নি।
তাই আমি জাকারিয়ার পরিবারের সদস্যদের জানাই যে, তাদের যদি কোন আপত্তি না থাকে তাহলে আমি জাকারিয়া’র লেখাপড়াসহ তার ভবিষ্যতের দায়িত্ব আমি নিতে চাই।
সে সম্পুর্ণ আমার ছেলে হিসেবেই মানুষ হবে। এতে তারা খুশি হয়ে রজি হয়। আমার এধরণে একটি আশা ছিল। আল্লাহ হয়তো তাদের উছিলায় আমার আশা পূর্ণ করেছে।
এছাড়া অনুষ্ঠানে করোনাকালীন নানা পরিস্থিতি মোকাবেলা প্রসঙ্গে কথা বলেন দুই কাউন্সিলর।


