Logo
Logo
×

বিশেষ সংবাদ

৫ এমপি ছাড়া আইন-শৃঙ্খলা কমিটির সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৯ পিএম

৫ এমপি ছাড়া আইন-শৃঙ্খলা কমিটির সভা
Swapno

সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে কাজ করার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসন মো. জসিম উদ্দিন। গতকাল  সোমবার (১৩ সেপ্টেম্বর) জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এই তাগিদ দেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এদিন বেলা সাড়ে ১১ টার দিকে এই কমিটির সভা হয়। 

সভায় জসিম উদ্দিন বলেছেন, আমরা যদি সকলে সমন্বয় করে কাজ করি তবে, একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে। তাই আমাদের মধ্যে সমন্বয়টা অত্যন্ত জরুরী। আমরা সেটা করতে পারলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারবো।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনলাইনের মাধ্যমেই হয়ে আসছিল। এবার সেখান থেকে ফিরে এসে স্বশরীরে এই সভা হয়। সভায় সর্বাধিক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল সম্প্রতি পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনা। বিষয়টিকে অত্যন্ত মর্মান্তিক বলে সভায় উপস্থাপন করা হয়। পাশাপাশি এই ঘটনায় নিহত ৩১ জনের পরিবারসহ চিকিৎসাধিন দগ্ধ পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একযোগে সবাইকে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি মসজিদে বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন। পুলিশ সুপার বলেন, মসজিদটিতে যে দুর্ঘটনা ঘটে গেছে ইতোমধ্যে এই ঘটনা কেন ঘটেছে তা নিয়ে আলোচনা হচ্ছে। নেপথ্যের কারণ কম বেশি অনেকেই উচ্চারণ করেছেন। এখানে যে অবৈধ লাইন দায়ী তা স্পষ্ট। এখানে আরও অনেক অবৈধ লাইন রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থাটা কে নিবে?

এদিকে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক এই সভায় জেলার পাঁচজন নির্বাচিত এমপির কেউ উপস্থিত ছিলেন না। এমনকী মেয়রও উপস্থিত হননি। পাশাপাশি অনেক জনপ্রতিনিধিকেই এবারের সভায় উপস্থিত হতে দেখা যায়নি। 

সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. ওয়াজেদ আলী খোকন, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ^াস ও বিকেএমইএর সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন