Logo
Logo
×

বিশেষ সংবাদ

মসজিদে বিষ্ফোরণের ঘটনায় নানা আইনে ব্যবস্থা নেয়া যায় (ভিডিও)

Icon

লতিফ রানা

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৬ পিএম

মসজিদে বিষ্ফোরণের ঘটনায় নানা আইনে ব্যবস্থা নেয়া যায় (ভিডিও)
Swapno

গত ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিষ্ফোরণে ৩১ জনের মৃত্যু ঘটেছে। অবহেলাজনিত কারণ দেখিয়ে কয়েকটি কর্তৃপক্ষকে বিবাদী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটলে নানা আইনে শাস্তির বিধান রয়েছে। শনিবার রাতে যুগের চিন্তার আয়োজনে এডভোকেট কামরুল আহসানের সঞ্চালনায় টক শো “আইনের জিজ্ঞাসা” অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রশীদ ভূঁইয়া ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া এবিষয়ে কথা বলেছেন।

সিনিয়র দুই আইনজীবী বলেন, তল্লার ঘটনা অবহেলাজনিত কারণে। আইনের  ৩০৪ এ অবহেলা জনিত কারণে মৃত্যুতে শাস্তি হবে ৫বছর। যাদের অবহেলার কারণে নামাজ পড়া অবস্থায় এতগুলি লোক প্রাণ হারিয়েছে।

এরজন্য বাংলাদেশের আইনের ৩০২ ধারাও নিয়ে আসা যায়। যারা দগ্ধ হয়ে আহত অবস্থায় আছে তাদের জন্য ধারা ৩২৬। এছাড়া, আইনের ১৫ (ক) তে বিশেষ ক্ষমতা আইনে কাজ করা না করা যদি সাবোট্যাজ হয়, কেন মসজিদ কমিটি করলো না, তিতাস গ্যাসের উপর দায় বর্তায়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে টর্ট আইনে নিহত ও আহতরা প্রতিকার পাবে।

গ্যাস লাইনের উপর যদি মসজিদ নির্মাণ হয়ে থাকে তবে ইমারত আইনেও মামলা দায়ের হতে পারে এবং এছাড়া দুর্নীতি দমন আইনেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে। তল্লায় যে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় মূল দায়িত্ব রাষ্ট্রের।

ক্ষতিগ্রস্তদের কোর্টে যাবার প্রয়োজন নেই রাষ্ট্রই এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। স্যাবোটাজ হলে আবার অবহেলা হলেও দায়ী ব্যক্তিদের শাস্তি হওয়া বাঞ্ছনীয়। তল্লার ঘটনায় মসজিদ কমিটি, তিতাস, ডিপিডিসি, রাজউকসহ অন্যান্য কর্তৃপক্ষের দোষীরা আইনের আওতায় আসা উচিত।  

এড. আব্দুল বারী ভূইঁয়া বলেন, আগে মানুষ মসজিদ স্কুল মাদ্রাসা এগুলোর কমিটিতে মানুষ আসতেন সেবার মনোভাব নিয়ে। দেয়ার মনোভাব নিয়ে। নিকট অতীতে বা বর্তমানে তা হচ্ছে পেশি প্রদর্শনের জন্য। বর্তমানে সমজিদ কমিটির টাকা থাকে সভাপতি বা সেক্রেটারী বা ক্যাশিয়ার বা মোতোয়াল্লীর কাছে।

মসজিদের সুস্পষ্ট বিধান হলো মসজিদেও নামে একটা একাউন্ট থাকবে এবং টাকা সে একাউন্টের নামে একটি ব্যাংকে থাকবে। অথচ শহরগুলোর মসজিদগুলোতে কোথাও এধরনের নিয়ম নাই। এই সিস্টেম খুব কম সংখ্যক মসজিদে আছে। তিনি বলেন আমি এই ঘটনাকে অবহেলা জনিত মৃত্যু হিসেবে ট্রিট করতে চাইনা।

এজন্য চাইনা কারণ এই গ্যাসটা এখানে অনেক দিন যাবত নির্গত হচ্ছে। এখন মসজিদ কমিটি বলছে তারা নাকি কয়েক মাস অগে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জ্ািনয়েছে। মসজিদ কমিটির লোকের শিক্ষাগত যোগ্যতাসহ বাস্তব অভিজ্ঞতা বা যোগ্যতা থাকতে হবে। কোরান হাদীসের এলেম থাকতে হবে।

এধরণের লোক এখন কমিটিগুলোতে নেই বিভিন্ন মাসল ম্যানদের কারণে। এরা যদি লিখিতভাবে তিতাস কর্তৃপক্ষকে অভিযোগ করতো তখন তিতাস কর্তৃপক্ষ কমিটিকে একটি রিসিভ কপি দিতেন। নির্বাহী প্রকৌশলী আবেদনটি অনুমোদনের জন্য ঢাকাতে পাঠাতো। তাহলে একটি বাজেটের মাধ্যমে তা সংস্কার করা হতো। কিন্তু তারা আবেদন না করে মৌখিকভাবে বলেছে।

তবে কিছু কিছু ক্ষেত্রে সংস্থাগুলোরও অবহেলা আছে। কিন্তু মসজিদ মাদ্রাসা এতিমখানা অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে আমার মনে হয় অবহেলা করেনা। এখানে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরন ঘটতে পারে বুঝতে পেরেই কয়েকমাস আগে তারা অভিযোগ করেছে বলতাছে। কিন্তু তারা লিখিত অভিযোগ করলেন না কেন ?

এই জন্য আমি মনে করি তাদের বিরুদ্ধে ৩০২ ধারায়ও অভিযোগ করা যায়। প্রথম দায়ী হলো মসজিদ কমিটি এবয় দ্বিতীয় দায়ী হলো তিতাস গ্যাসের। এরপরে যদি অন্যকোন সং¯থার কোন ত্রটি থাকে তাহলে তাদের। এটা ইচ্ছাকৃত এবং পরিকল্পিত হত্যা বলেই আমি মনে করি। তাদের অযোগ্যতা অবশ্যই আছে। খুন করলে ফাসি হবে এটা যদি কেউ না জেনে খুন করে তাহলেও তার ফাঁসি হবে।

আব্দুল রশীদ বলেন, মসজিদ কমিটি দায়ী আছে। তবে তিতাস কর্তৃপক্ষ অবশ্যই দায়ী। অভিযোগ না করলেও তিতাস কর্তৃপক্ষের তাদেও নিজ দায়িত্বে এর কোথাও লিকেজ আছে কি না তা ফাইন্ড আউট করা বা তদারকী করা।

জনগণ টাকার বিনিময়ে গ্যাস কিনে নেয় । তাই জনগণের জানমালের নিরাপত্তা দিতে লাইনের ত্রুটি বের করে তার প্রতিকার তিতাস কর্তৃপক্ষের দায়িত্ব।  এখানে তিতাসের দায়িত্ব তারা এড়াতে পারে না। যেহেতু তারা দায়িত্বে অবহেলা করেছে তাই তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আসতে পারে।

তিতাস কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করলে সকল দায়িত্ব চলে যেতো তিতাস কর্তৃপক্ষের উপর। যেহুতু এটা করা হয়নি, দীর্ঘদিন ধরে গ্যাস লাইনে লিকেজ। পুলিশ প্রশাসনকে মসজিদ কমিটি জানাতে পারতো। বিদ্যুৎ বিভাগ তদারকীতে গাফলতি করেছে। তিতাসও দায় এড়াতে পারেনা।

এসব প্রতিষ্ঠান সেবার বিনিময়ে সেবার মূল্য নেয়। তাই জবাবদিহিতা থাকতে হবে। শক্ত ব্যবস্থা নিলে ভবিষ্যতে এসব দুর্ঘটনা কমে আসবে। টর্ট আইনে আমাদের দেশে নিম্ন আদালতে চর্চা নেই।

তবে সিভিল আইনেও তারা প্রতিকার কিংবা ক্ষতিপূরণ পেতে পারে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় সচেতনাতার বিষয়ে প্রচার করতে হবে। সারা বাংলাদেশ এখান থেকে শিক্ষা নিয়ে সবাই সতর্ক হবেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন