Logo
Logo
×

বিশেষ সংবাদ

মসজিদে বিষ্ফোরণের সূত্রপাত গ্যাস লাইনের লিকেজ : সিআইডির ডিআইজি

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৪:০২ পিএম

মসজিদে বিষ্ফোরণের সূত্রপাত গ্যাস লাইনের লিকেজ : সিআইডির ডিআইজি
Swapno

গ্যাস লাইনের লিকেজ থেকে ফতুল্লার তল্লায় বায়তুস সালাগ জামে মসজিদে বিষ্ফোরণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সিআইডির তদন্ত দল। তবে অন্যান্য সব তদন্ত কমিটির রিপোর্ট হাতে নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান।

তিনি বলেন, আমরা প্রাথমিক ধারণা করছি গ্যাস লিকেজ থেকেই এই ঘটনা ঘটেছে। তদন্ত আরও অগ্রসর হলে আমরা পুরো বিষয়টি জানতে পারবো। বিদ্যুৎ,গ্যাস এবং এই মসজিদের নির্মাণ ত্রুটিসহ সামগ্রিক বিষয় নিয়েই আমরা কাজ করবো।

তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন দেয়া হবে। মসজিদে বিস্ফোরণ ঘটনার মামলাটি পেশাগত সর্বোচ্চ দক্ষতা দিয়ে পরিচালনা কার হবে বলেও জানান তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন