বৃষ্টি হলেই পানিবন্দি ডিএনডিবাসী, অবিরাম কাজ করছে সেনাবাহিনী
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ১০:৩১ পিএম
আকাশে বৃষ্টি আভাস আসলেই কপালে কালো বাচপড়ে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাসীর। মনে ভায় আবার না বাড়ি তলিয়ে যায়। পানিবন্দি থাকতে হয়। এমনি কথা বলেছেন সিদ্ধিরগঞ্জের পাগলাবাড়ি এলাকার জয়নাল। শুক্রবার দুপুরের মিজমিজি এলাকায় গেলে কথা হয় জয়নালের সাথে।
তিনি বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে ডিএনডি অভ্যন্তরের অধিকাংশ বাসিন্দাদের জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এলাকার রাস্তাঘাট, বাড়িঘরসহ পানিতে তলিয়ে গেছে এতে পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছে। তবে এসব জলাবন্ধতার থেকে ডিএনডিবাসীকে দ্রুত সমাধানে রাতদিন কাজ করছে সেনাবাহিনী।
ভুক্তভোগী আরো জানায়, পাগলাবাড়ি এলাকার হোসেনিয়া জামে মসজিদের সামনে ক্যানেলপাড়ে এই এলাকার জমে থাকা পানি এই ড্রেনেজ দিয়ে যাওয়ার নিষ্কাশন হতো। ওই ড্রেনেজ দিয়ে এখন পানি যাওয়া বন্ধ হয়ে গেছে এখানে ব্রিজের জন্য। তাই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তা, বাড়িঘর তলিয়ে যায়।
এতে বাসিন্দাদের দুর্ভোগ আরো বেড়ে যায়। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হওয়ার বিভিন্ন এলাকা বাড়িঘরে হাঁটুপানি পানিতে ডুবে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে অল্প বৃষ্টিতেই।
তবে ডিএনডিবাসী রক্ষা পাচ্ছেনা জলাবদ্ধতা থেকে। সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ পাম্প হাউজের পাম্প দ্বারা ডিএনডির পানি নিষ্কাশন হলেও বাড়ি ঘরের তলিয়ে যাওয়া পানি ওই ড্রেনটি বন্দ থাকায় ক্যানেলপপাড়ে/ ডিএনডিতে নামছেনা জমে থাকা বৃষ্টির পানি।
ডিএনডির অভ্যন্তরে থাকা বাসিন্দাদের দুর্ভোগ থেকে পানি নিষ্কাশন করতে এবং বাসোপযোগী করতে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করতে। এখনও নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগে রয়েছে অনেক পরিবার।
সিদ্ধিরগঞ্জ থানার অধিকাংশ (নাসিক ১নং ওয়ার্ড, ২নং ওয়ার্ড, ৩নং ওয়ার্ড, ৭নং ওয়ার্ড, ৮নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ড এলাকা) ও ফতুল্লা থানার অংশ বিশেষ এলাকা রয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতে থাকে ডিএনডিতে।
২০১৬ সালের ৯ আগষ্ট একনেকের সভায় ডিএনডির এক মেগা প্রকল্প অনুমোদন দেয়া হয়। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর প্রজেক্ট সম্পন্ন করতে চুক্তি হয়। তবে বর্তমানে ডিএনডি প্রজেক্টের মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে।
এদিকে জালকুড়ির খালেক, ধনকুন্ডার মতিন, কদমতলীর শাহজানান বলেন, সেনাবাহিনী সেভাবে কাজ করছে তাতে আগামী ৬/৭ মাসের মধ্যে ডিএনডি বাসী এ সুফল পাবে।
এই করোনা বা লকডাউন না হলে এবারের বর্ষা ডিএনডিবাসী বুঝতে পারতনা। তবে বৃষ্টি হলে কারো কোন কিছু করার থাকেনা। সেনাবাহিনী দ্রুত কাজ করছে জনগনের জন্য।


