Logo
Logo
×

বিশেষ সংবাদ

তল্লা মসজিদে বিস্ফোরণ মামলা সিআইডিতে (ভিডিও)

Icon

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৮ পিএম

তল্লা মসজিদে বিস্ফোরণ মামলা সিআইডিতে (ভিডিও)
Swapno

পশ্চিত তল্লা চামাড় বাড়ি এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানায় দায়ের করা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রম মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।


পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জ শাখার এসপি নাসির উদ্দিন আহমেদ যুগের চিন্তাকে মামলাটির তদন্তভার পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিস্ফোরণের মামলাটি আমরা তদন্ত করবো। 

গত রোববার (৬ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গাফলতির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মামলাটি হস্তান্তর করা হয়েছে। সিআইডিকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ সিআইডি’র ইন্সপেক্টর বাবুল হোসেন একটি তদন্ত দল নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার পশ্চিম তল্লায় অবস্থিত বাইতুস সালাত জামে মসজিদের দূর্ঘটনার এলাকা ঘুরে দেখেন।

এসময় তারা ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপ করে ঘটনার বিবরণ শুনে তা লিপিবদ্ধ করে নেন। সেখানে তিতাসের খনন কজের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং বিদ্যুতের সংযোগের বিষয়েও খোজ খবর নেন। 

সিআইডি ইন্সপেক্টর বাবুল হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এই চাঞ্চল্যকর মামলাটি পুলিশের কাছ থেকে সিআইডি অধিগ্রহন করেছেন। সিআইডি’র পক্ষ হতে আমরা আজ প্রথম ঘটনা স্থলে এসে পরিদর্শন করলাম।

আমরা সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এবং প্রাথমিক তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে অপরাধী যেই হোক তাকে আমরা ফাইন্ড আউট করে আইনের আওতায় সমর্পন করবো। আগামী শনিবার সিআইডি’র উর্দ্ধতন কর্মকর্তারা তদন্তের জন্য আসবেন বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই যেহেতু আপনারা এখানে আছেন সেহেতু আপনারা বিভিন্ন বিষয় দেখেছেন। তাছাড়া এখানে কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করছে সাথে সাথে আমরাও ছায়া তদন্ত করেছি।

গত ৪ সেপ্টেম্বর মসজিদটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হন। তাদেরকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইননিস্টিউটে ভর্তি করা হলে বহস্পতিবার বিকেল পর্যন্ত ৩১ জন মৃত্যুবরণ করেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হাসপাতালে এখনও ভর্তি রয়েছেন ৬ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন