Logo
Logo
×

বিশেষ সংবাদ

দৃষ্টান্তমূলক শাস্তি চান অ্যাড. দিপু-সাখাওয়াত (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৪ পিএম

দৃষ্টান্তমূলক শাস্তি চান অ্যাড. দিপু-সাখাওয়াত (ভিডিও)
Swapno

 শুধু মাত্র কয়েকজনকে অব্যাহতি দিলেই তল্লা বাইতুস সালাত জামে মসজিদের ঘটানার বিচার হবে না, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি’র দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু। 

তার সাথে একই দাবি করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। 

গত ৮ সেপ্টেম্বর যুগের চিন্তা আয়োজিত ও ইউসুফ আলী এটমের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই দাবি জানান তারা। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের নেতিবাচক বিভিন্ন কর্মকান্ড রোধে বিভিন্ন দপ্তরের সাথে সাথে সাধারণ মানুষকেও সজাগ থাকার আহবান জানান তারা।
 
নারায়ণগঞ্জের তল্লায় অবস্থিত বাইতুল সালাত জামে মসজিদে সংঘটিত হতাহতের ঘটনাকে হত্যাকান্ড হিসেবে উল্লেখ করে আনিসুর রহমান দিপু বলেন, কোনো ঘটনা ঘটলেই মিডিয়ার লোকজন ও রাজনীতিবিদরা ঝাপিয়ে পড়ে এবং তারপর সবাই তা ভুলে যায়।  

এসময় তিনি মসজিদ কমিটির কোনো গাফিলতি থাকলে তাদেরও বিচারের দাবি জানানোর সাথে সাথে মসজিদ কমিটির সদস্যদের অবশ্যই নামাজের ইমামতি করার যোগ্যতা বাধ্যতামুলক করার দাবি জানান। মুয়াজ্জিনের অনুপস্থিতিতে আযান দেয়া এবং ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকা উচিত বলে তিনি জানান। 

এসময় তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বন্দরের একটি মসজিদ কমিটির রেজুলেশনে উল্লেখ করা একটি নির্দিষ্ট পীরের মুরিদকে ওই মসজিদে ইমামতি করতে না দেয়ার নিয়মের উদাহরণ দেন। 

এসময় তিনি ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য এধরণের জঘন্য আইনকে পরিহার করার আহবান জানান। তিনি জানান, যে নামাজ পড়ার অধিকার রাখে সে ইমাম হওয়ার অধিকার রাখেন।

নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমানের সাথে আনিসুর রহমনা দিপুর দুরত্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন দলের সিদ্বান্তই বড় সিদ্ধান্ত। একটা সময় আমরা অনেক দায় দায়িত্ব থেকে মুক্ত ছিলাম। 

কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন কাজে ব্যাস্ত থাকি তাই। পূর্বে সকাল বিকাল আমরা এক বন্ধু আরেক বন্ধুকে না দেখলে ভাল লাগতোনা। কিন্তু এখন আমাদের দায়িত্ব ও পরিধি অনেক বেড়ে যাওয়ায় সময়ের অভাবে অনেকের সাথেই দেখা করা যায়না। 

কিন্তু প্রয়োজনের খাতিরে, দলের স্বার্থে ও কর্মসুচি’র খাতিরে আমরা একত্রে হই। নির্বাচনের পরিবেশের বিষয়ে সাখাওয়াত হোসেন খানের এক অভিযোগের উত্তরে দিপু বলেন, ২০১৬ সালের নির্বাচনে তার একটি জিডি করারও প্রয়োজন পড়েনি। এত সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
 
সাখাওয়াত হোসেন খান বলেন, শুধু তিতাস নয় অবৈধ বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুৎ বিভাগের যারা সম্পৃক্ত আছে তাদেরও শাস্তি হওয়া প্রয়োজন। তিতাস এবং বিদ্যুতের কিছু অসৎ কর্মচারীর যোগসাজশে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গ্যাস ও বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে তারা অবৈধভাবে টাকা উপর্জন করে নিচ্ছে। 

বিদ্যুতের বৈধ সংযোগ বন্ধ বলে সাধারণ মানুষের দুর্ভোগের সুযোগ নিচ্ছে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও প্রভাবশালী নেতা। তাদের খুজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। এই ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনেরও দায়বদ্ধতা আছে বলে তিনি মনে করেন। 

এছাড়া নারায়ণগঞ্জ জেলার চিকিৎসা সেবার অপ্রতুল্লতার কথা বর্ননা করে তিনি এখানে একটি মেডিকেল কলেজের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলে তার সাথে সহমত পোষণ করে খুব শীঘ্রই একটি মেডিকেল কলেজ হবে বলে আনিসুর রহমান দিপু আশ্বস্ত করেন।

এসময় ২০০১ সালে চাষাড়ার বোমা হামলা, ২০১৪ সালের সাতখুন দেওভোগের পাঁচখুনসহ গুরুত্বপুর্ণ মামলার দ্রুত নিস্পত্তি করতে না পারার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, এসব গুরুত্বপুর্ণ মামলাগুলো দ্রুত নিস্পত্তি করতে পারলে মানুষের মনে অপরাধ করার শাস্তির একটা ভয় সৃষ্টি হতো।

আলোচনায় উভয়েই প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতি ভিন্ন মতের নেতাকর্মীকে ঘায়েল করার আভিযোগ আনেন। চাষাড়া বোমা হামলাসহ বিভিন্ন মামলায় প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের আসামী করার অভিযোগ করেন এই দুই হেভিওয়েট নেতা। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন