Logo
Logo
×

বিশেষ সংবাদ

মসজিদে বিষ্ফোরণে হতাহতদের পরিবারে মডেল গ্রুপের আর্থিক অনুদান

Icon

  যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৩ পিএম

মসজিদে বিষ্ফোরণে হতাহতদের পরিবারে মডেল গ্রুপের আর্থিক অনুদান
Swapno

ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুল সালাত জামে মসজিদে বিষ্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছে মডেল গ্রুপ।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় মডেল গ্রুপের সভাকক্ষে নিহত ২৮টি পরিবারের কাছে ৫০ হাজার টাকা ও আহত ৯টি পরিবারকে ৩০ হাজার করে টাকা প্রদান করেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান। এ সময় হতাহত পরিবারদের পাশে থাকার ব্যক্ত করেন মডেল গ্রুপের এমডি।
 
এ সময় উপস্থিত ছিলেন, মডেল গ্রুপের পরিচালক কানাই সরকার, ডিজিএম (এডমিন, এইচ আর কমপ্লায়েন্স) অরুপ কুমার সাহা ও জিএম (উন্নয়ন) মনিরুজ্জামান মনির।
 
মাসুদুজ্জামান বলেন, তল্লা মসজিদের যে মর্মান্তিক দুঘর্টনা ঘটেছে এটা কারো কাম্য ছিল না। যারা ভয়াবহ বিস্ফোরনে মারা গেছে ও যারা হসপিটালে চিকিৎসাধীণ রয়েছে তাদের পাশে আছে, থাকবে মডেল গ্রুপ। নিহতে একটি পরিবার মডেল গ্রুপের রয়েছে। তিনি আমাদের শ্রমিক, তার স্বামী ও ছেলে মারা গেছে।

 হতাহাতদের পরিবারদের জন্য কিছু করার চেস্টা করলাম, ভবিষ্যতে করবো। এই অনুদান ঘটনার পরের দিন এলাকা ঘোষনা দিয়ে ছিলাম, যাহা আজ প্রদান করা হল। 

এলাকার সন্তান হিসেবে দায়বদ্ধতা ও দায়িত্ববোধ থেকেই হতাহতদের অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারগুলোর সক্ষম ব্যক্তিদের তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থার কথাও জানান তিনি।
 
এ সময় নগদ আর্থিক সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনদের অনেকেই। মডেল গ্রুপ থেকে সহায়তা বাবদ পাওয়া এই অর্থ দিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা, ধার-দেনা শোধ কারসহ নিহতদের পরিবারের কিছুদিনের খরচ চালানোর ব্যবস্থা হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে আসে তাদের মধ্যে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন