Logo
Logo
×

বিশেষ সংবাদ

মসজিদে বিস্ফোরণ : জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পিছিয়েছে ৭ দিন 

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৭ পিএম

মসজিদে বিস্ফোরণ : জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পিছিয়েছে ৭ দিন 
Swapno

ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ধার্য্য তারিখে প্রতিবেদন দিতে পারেনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তদন্তের প্রতিবেদন দেয়ার দিন ধার্য করা হলেও চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে সাত দিনের সময় চেয়েছে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। বৃহস্পতিবার এ তথ্য জানান নারায়ণগঞ্জড জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: জসীম উদ্দিন।


এর আগে ৬ সেপ্টেম্বর রাতে জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ সেপ্টেম্বর ফতুল্লা থানাধীন বাইতুল সালাত জামে মসজিদে অগ্নিকান্ডে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।


উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় বায়তুস সালাত জামে মসজিদের ভেতর ঘটে ভয়াবহ এক বিস্ফোরণ। মুহুর্তেই মৃত্যুকুপে পরিণত হয় মসজিদটি। ঘটনাস্থলে দগ্ধ হন ৪২ জন। গুরুতর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

তাদের মধ্যে ৩১ জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। কেবল মামুন নামে এক পোশাক শ্রমিক বেঁচে ফেরেন। হাসপাতালে ভর্তি অন্যদের অবস্থাও সংকটাপন্ন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উৎসারিত আগুন এবং লিকেজ থেকে জমা হওয়া গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটেছে ধারণা করা হচ্ছে।


বিস্ফোরণে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- চাঁদপুর সদরের করিম মিজির ছেলে মোস্তফা কামাল (৩৪), ফতুল্লার নতুন খানপুর ব্যাংক কলোনীর আনোয়ার হোসেনের ছেলে কলেজ শিক্ষার্থী রিফাত (১৮), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শেখদী গ্রামের মৃত মহসিনের ছেলে মাইনুউদ্দিন (১২), নারায়ণগঞ্জ ফতুল্লার সেকান্দর মিয়ার ছেলে মো. রাসেল (৩৪), লালমনিরহাট জেলার আদিতমারী থানার পলাশী গ্রামের মেহের আলীর ছেলে নয়ন (২৭), নারায়ণগঞ্জ ফতুল্লার আব্দুল খালেকের ছেলে বাহার উদ্দিন (৫৫), শরীয়তপুরের নড়িয়ায় কালিয়াপ্রাসাদ গ্রামের নুর উদ্দিনের ছেলে জুবায়ের (১৮), শরীয়তপুরের নড়িয়ায় কালিয়াপ্রাসাদ গ্রামের নুর উদ্দিনের ছেলে সাব্বির (২১), নারায়ণগঞ্জ ফতুল্লার তল্লার আনোয়ার হোসেনের ছেলে জয়নাল (৫০), মুন্সীগঞ্জের লৌহজং হাটবুকদিয়া গ্রামের জইন উদ্দিন বেপারীর ছেলে কুদ্দুস বেপারী (৭০), পটুয়াখালী রাঙ্গাবালীর বাহেরচরের বাচ্চু ফরাজীর ছেলে জুলহাস উদ্দিন (৩০), জুলহাস উদ্দিনের ছেলে জুয়েল (৭), মসজিদের মুয়াজ্জিন কুমিল্লা লাঙ্গলকোটের বদরপুর গ্রামের দেলোয়ার হোসেন (৪৮), মুয়াজ্জিন দেলোয়ারের ছেলে জুনায়েদ (১৭), মসজিদের ইমাম কুমিল্লার মুরাদনগরের পুটিয়াজুড়ি গ্রামের আব্দুল মালেক (৬০), খুলনার খানজাহান আলী থানার মীরের জঙ্গা গ্রামের কাদের হাওলাদারের ছেলে কাঞ্চন হাওলাদার (৫৩), পটুয়াখালীর রাঙ্গাবালী কাউখালী গ্রামের বেলায়েত বারীর ছেলে জামাল আবেদিন (৪০), পটুয়াখালীর রাঙ্গাবালীর সেনের হাওলার সাজাহান পেদার ছেলে নিজাম (৪০), নারায়ণগঞ্জের ফতুল্লার মজিদের ছেলে নাদিম (৪৫), নারায়ণগঞ্জের তল্লা এলাকার কফিল উদ্দিন শেখের ছেলে হুমায়ুন কবির (৭০), পটুয়াখালী সদরের দড়িতালুক গ্রামের আব্দুল হক বিশ্বাসের ছেলে মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাস (৪৩), পটুয়াখালীর গলাচিপা খালেক হাওলাদারের ছেলে মোহাম্মদ রাশেদ (৩০), মসজিদ কমিটির কোষাধ্যক্ষ চাঁদপুরের মতলব থানার সুজাপুর গ্রামের শামীম হাসান (৪৫), নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম তল্লা মকবুলের ছেলে মোহাম্মদ আলী মাস্টার (৫৫), আবুল বাশার মোল্লা (৫১), বরিশালের বাকেরগঞ্জের বারঘড়িয়া গ্রামের সোবাহান ফরাজীর ছেলে মনির ফরাজী (৩০), শরীয়তপুরের নড়িয়ার আলাল শেখের ছেলে ইমরান (৩০), নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা আফজালের ছেলে হান্নান (৫০), আব্দুস সাত্তার (৪০)। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন