Logo
Logo
×

বিশেষ সংবাদ

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩২ পিএম

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ
Swapno

ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা করে সাত দিনের মধ্যে দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


হাইকোর্টের আদেশের পর বুধবার (৯ সেপ্টেম্বর) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এমন তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিকদের।
এর আগে নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা করে প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট। 


আগামী ৭ দিনের মধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এই টাকা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করতে বলা হয়। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ওই টাকা বিতরণ করবেন বলেও আদেশ দেন আদালত। 


এছাড়াও প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে কেন ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।


এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।


আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুর্টি অ্যার্টনি জেনারেল নূর উস সাদিক।


এর আগে গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্থদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে এ রিট দায়ের করা হয়। 


এছাড়াও ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটে নির্দেশনা চাওয়া হয়। নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন।


রিটে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়নগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত এ ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন