না.গঞ্জে নতুন জেল সুপারের যোগদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৬ পিএম
নারায়ণগঞ্জ জেলা কারাগারের যোগ দিয়েছেন নতুন জেল সুপার মাহবুবুল আলম। মঙ্গলবার দুপুরে নতুন কর্মস্থলে তাকে ফুল দিয়ে বরণ করেন জেলা কারাগারের কর্মকর্তারা।
এই সময় উপস্থিত ছিলেন জেলার শাহ্ রফিকুল ইসলাম,ডেপুটি জেলার তানিয়া জামান ও ডেপুটি জেলার আরিফুর রহমান। নতুন জেল সুপার মাহবুবুল আলম এর আগে গাইগান্ধা জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সাবেক জেল সুপার সুভাষ কুমার ঘোষকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এই দুই কারা কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।


