তল্লা বাইতুল সালাত মসজিদ অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ সালমা বেগমকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন টাইম টু গিভের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
উল্লেখ্য যে, তল্লার মসজিদে অগ্নিকান্ডের সময় সালমা বেগম মসজিদের পাশ দিয়ে স্বামীর জন্য ঔষধ কিনতে স্থানীয় একটি ফার্মেসীতে যাচ্ছিলেন। এ সময় মসজিদের ভিতরে বিস্ফোরণ ঘটলে সালমা অগ্নিদগ্ধ হয়।
এরপর স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সালমার অবস্থার কথা জানতে পেরে টিম খোরশেদ সালমার বাড়ীতে যান ও তার শারিরীক অবস্থার খোজ নেন ও চিকিৎসার জন্য ৫০০০ টাকা সালমার মেয়ের কাছে তুলে দেয়।
এ বিষয়ে খোরশেদ বলেন, আমাদের সাধ অনেক, কিন্তু সামর্থ্য সীমিত। তারপরেও আল্লাহর রহমতে সকল বিপদগ্রস্থ মানুষের পাশে টিম খোরশেদ সব সময় থাকবে ইনশাআল্লাহ।


