Logo
Logo
×

বিশেষ সংবাদ

বিস্ফোরণে নিহত নাদিম পরিবারের দায়িত্ব নিলেন শকু দম্পতি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:০০ পিএম

বিস্ফোরণে নিহত নাদিম পরিবারের দায়িত্ব নিলেন শকু দম্পতি
Swapno

ফটো সাংবাদিক নাদিম আহমেদ এর পারিবারে দায়িত্ব নিয়েছেন কাউন্সিলর শওকত হাশেম শকু। নাদিমের এক মাত্র পুত্র নাফি’র ডিগ্রী পর্যন্ত পড়াশোনার খরচ বহন করবেন এই কাউন্সিলর দাম্পতি। এছাড়া নিহত নাদিমের পরিবারকে আগামী ৫বছর কোনো বাড়ি ভাড়া বহন করতে হবে না। নিহত নাদিম কাউন্সিলর শকুর ফুপুর বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

গতকাল কাউন্সিলর এর নিজ বাড়িতে নিহত ফটো সাংবাদিক নাদিম আহমেদের স্ত্রী লিমা আহমেদ ও তাদের এক মাত্র পুত্র নাফি আহমেদের কাছে নগদ অর্থ, একটি সেলাই মেশিন, এক বস্তা চাল, তেল, ডাল, ৫বছর বাড়ি ভাড়া মওকুফ, ছেলে নাফির  ৯ম শ্রেণী থেকে ডিগ্রী পর্যন্ত পড়াশোনার খরচ বহন করার কথা জানান, কাউন্সিলর শওকত হাশেম শকু ও তার স্ত্রী দিপা হাশেম। 

ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুল সালাত জামে মসজিদে শুক্রবার রাতে এশার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে নিহত হন ফটো সাংবাদিক নাদিম আহমেদ।

কাউন্সিলর শকু ও দিপা হশেম বলেন, নাদিম আহমেদ একজন নামাজী ব্যক্তি ও ভালো মানুষ ছিলেন। নাদিম আমার বাড়ির পাশেই ভাড়া ছিলেন। এই বয়সে স্ত্রী লিমা তার স্বামীকে হারিয়েছেন। ৯ম শ্রেণীর ছাত্র নাফি হারিয়েছে বাবাকে। নাদিমের স্ত্রীর আহাজারি তাদের এক মাত্র উপার্জনকারী আর নেই। আমরা জানতে পেরে নাদিমের পরিবারের দায়িত্ব নিয়েছি। তাদের যে কোনো সহযোগিতায় কাউন্সিলর পরিবার আশে পাশে থাকবে। 

শকু আরো বলেন, এটা নিয়ে কোন রাজনীতি নয়। আমি একজন জনপ্রতিনিধী, আমার প্রতিবেশী ফটো সাংবাদিক নাদিম আহমেদ পরিবার। তাদের পাশে থাকার জন্য আল্লাহ দরবারের কাছে সকলের দোয়া চাই। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন