Logo
Logo
×

বিশেষ সংবাদ

নিহত মুয়াজ্জিনের ছেলের পড়াশুনার দায়িত্ব নিলেন কাউন্সিলর রুহুল 

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৫ পিএম

নিহত মুয়াজ্জিনের ছেলের পড়াশুনার দায়িত্ব নিলেন কাউন্সিলর রুহুল 
Swapno

নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৫) এর ছোট ছেলে কোরআনে ফাফেজ জাকারিয়া হোসেন (১২) পড়াশুনার দায়িত্ব নিলেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। মঙ্গলবার দুপুরের কুমিল্লার নাঙ্গলকোটের নিহতের বাড়িতে গিয়ে নগদ ১০ হাজার টাকা দিয়ে জাকারিয়ার দায়িত্ব নেন কাউন্সিলর।


এবিষয় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, নিহত মুয়াজ্জিনের ছোট ছেলে  জাকারিয়া ২০ পাড়ার  কোরআনে হাফেজ। আমি শুনেই তার পড়াশুনার দায়িত্ব গ্রহণ করেছি। এখন থেকে আমার দুই ছেলে জাকারিয়াকে বলেছে যখন খুশি সে আমার বাড়িতে যাবে। পরিবারের এক জন সদস্য হিসাবে থাকবে। এবং আমার ছেলের মতোই থাকবে। 


তিনি বলেন, আমাদের পরিবারের প্রতিটি সদস্য পাশে থাকবে সারাজীবন। তাদের যে কোন সহযোগিতা বা বিপর্যয়ে আমার পরিবার থাকবে।  নিহতের বাড়িতে এসময় উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার ডিডি জাকির হোসেন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন