Logo
Logo
×

বিশেষ সংবাদ

কিশোর গ্যাং থেকে সন্তান বাঁচাতে টিমওয়ার্ক করতে হবে (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১০:২৪ পিএম

কিশোর গ্যাং থেকে সন্তান বাঁচাতে টিমওয়ার্ক করতে হবে (ভিডিও)
Swapno

সম্প্রতি নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্মর লাঘাম টানতে হলে এখনই পারিবারিক, সামাজিক এবং প্রশাসনিকভাবে একসাথে টিমওয়ার্ক তৈরি করে কাজ করতে হবে নতুবা আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন দৈনিক কালের কন্ঠ ও নিউজ টুয়েন্টি ফোর’র জেলা প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডল।

 

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকেলে যুগের চিন্তার আয়োজনে ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভায়োলেন্স তৈরি করে এমন ভিডিও দেখে তরুণ সমাজ বিপথে যাচ্ছে। যার ফলে ভবিষ্যতে আমাদের খেসারত দিতে হতে পারে।

 

উঠতি বয়সের কিশোররা নিষ্পাপ ধরণের আর তাই অল্পতেই তারা উত্তেজিত হয়, আসক্ত হয়। কিছু কিছু মহল যারা নিজেদের এলাকায় পরিবারের প্রভাব বিস্তার করতে চায়, নিজের দলে রাজনীতিবিদ, জনপ্রতিনিধিরা, বিভিন্ন মুরুব্বি কিশোরদের ব্যবহার করে তাদের ফায়দা হাসিল করতে চায়। এসব লোক নিজ পরিবারের কিশোরদেরও ব্যবহার করছে। এটা সমাজের জন্য মঙ্গলজনক নয়।  


দিলীপ কুমার মণ্ডল বলেন, এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কিন্তু কিশোরদের আড্ডা, খেলাধুলা বাদ যাচ্ছেনা। এরপ্রভাবও কিশোরদের উপর পড়ছে। তারা কার সাথে মিশছে সেটি অভিভাবকদের  খেয়াল রাখতে হবে। চলন-বলন খেয়াল করতে হবে। সামাজিক অবক্ষয় বিভিন্ন স্তরে স্তরে শুরু হয়েছে এটিকে রোধ করতে হবে। সন্তানদের শাসন করার ক্ষমতা কমে যাচ্ছে।

 

অনুশাসন প্রতিষ্ঠা করা যাচ্ছেনা। শিক্ষকরাও সেটি করতে পারছেনা। তারাও ছাত্রদের শাসন করতে পারছেনা। আইনের মারপ্যাচে সেটি বন্ধ রয়েছে। কিশোর অপরাধ বন্ধ করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। 


তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিশুরা কিন্তু অনেক বুদ্ধিমান। তারা নেতিবাচক জিনিসই শুধু ব্যাবহার করছেনা। তারা ভালো বিষয়ও গ্রহণ করছে। তাদের গ্রোথ তৈরি করতে আমাদেরও ইতিবাচকভাবে ছাড় দিতে হবে। খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে মানষিক বিকাশ তৈরি সুযোগ দিতে হবে, মূল্যবোধ তৈরি করে দিতে হবে, ধর্মীয় অনুশাসনও সন্তানদের শেখাতে হবে।


লেবানের বৈরুতে বিষ্ফোরনে নিহত নারায়ণগঞ্জের ফতুল্লার রাশেদ প্রসঙ্গ টেনি তিনি বলেন, তাদের বাড়িতে গিয়ে দেখেছি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে হারিয়ে মা বাকরুদ্ধ। পরিবারটি স্বচ্ছল নয়। কিভাবে এই পরিবারটি চলবে সেটি ভেবে তারা ভেঙে পড়েছে। রাশেদের মরদেহ পাওয়ার জন্য পুরো পরিবার প্রহর গুনছে।


করোনা হটস্পট হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জে শনাক্তের সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে দিলীপ কুমার মণ্ডল বলেন, করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরপরই নারায়ণগঞ্জকে রেডজোন, এপিসেন্টার, হটস্পট বলা হত। কয়েকমাস পর পর করোনার সংক্রমন কমতে শুরু করেছে। প্রথমে সকলে আতঙ্কিত ও অপ্রস্তুত থাকার কারণে করোনা বিস্তার হয়েছে।

 

সবাই দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে সচেতন হয়েছে, এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী টিম, জনপ্রতিনিধি, প্রশাসন সবাই সমন্বিত হয়ে কাজ করার দরুণ আমরা ইতিবাচক ফল পেতে শুরু করেছি। ভবিষ্যতেও আমরা করোনা থেকে আরো মুক্তি পাবো বলে আশা করছি। 


করোনার সময় নারায়ণগঞ্জের রাজনীতিবিদরা যোগ্য ভূমিকা পালন করতে পেরেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সত্যতে সত্য আর মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা আর কালোকে কালো বললে রাজনীতিবিদদের অনেককে করোনা সংকটে নামতে দেখিনি।

 

আবার অনেকেই নেমেছেন। কাজ করেছে। আওয়ামী লীগ ও বিএনপির অনেকে গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদেরও আমরা করোনাকালীন সময়ে মাঠে দেখিনি। আমি মনে করে নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে একসাথে কাজ করা উচিৎ।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন