Logo
Logo
×

বিশেষ সংবাদ

শনিবার খাতেমুন্নেছা খানমের ২৫তম মৃত্যুবার্ষিকী, দোয়া প্রার্থনা

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৯:৫১ পিএম

শনিবার খাতেমুন্নেছা খানমের ২৫তম মৃত্যুবার্ষিকী, দোয়া প্রার্থনা
Swapno

শনিবার (১৫ই আগষ্ট) রত্মগর্ভা মাতা মোসাম্মাৎ খাতেমুন্নেছা খানমের ২৫ তম মৃত্যুবার্ষিকী। জাতীয় পার্টির প্রসিডিয়াম সদস্য মো. আজম খানের মাতা ১৯৯৫ সালের এই দিনে ঢাকার গ্রীনরোডস্থ’ বাসায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। তিনি ১১ জন সন্তানের জননী ছিলেন। 


মরহুমার ৬ জন পুত্র সস্তানের মধ্যে ৩ জনই যথাক্রমে বিমান বাহিনী ও নৌ বাহিনীতে কর্মরত ছিলেন। আর বাকী তিনজন চাকুরীজীবি ও ব্যাবসায়ী। 


মরহুমার  ৫ কনা সন্তানের মধ্যে একজন স্কুলের প্রধান শিক্ষক, একজন ইডেন কলেজের প্রভাষক এবং একজন চাকুরীজীবি ও দুইজন গৃহিনী।


বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খাতেমুন্নেছা খানমের দুই সন্তান যথাক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট শামসুল করিম খান সিরাজ এবং খান মো. ছগীর পাক বাহিনীর হাতে শহীদ হন। ছগীর খান মহাখালী পাবলিক হেলথ অফিসে চাকুরী করতেন।  


বঙ্গবন্ধু সরকার সার্জেন্ট সিরাজ ও ছগীর খান উভয়ই শহীদ মুক্তিযোদ্ধা হিসাবে সম্মানিত করেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে  কোরআন খানী, দোয়া অনুষ্ঠান, কবর জিয়ারত ও গরীব এতিমদের মধ্যে খাবার বিতরনের ব্যাবস্থা করা হয়েছে। 


জাপা প্রেসিডিয়াম সদস্য আজম খানসহ পরিবারের সকল সদস্য তাদের মায়ের আত্মার মাগফেরাত কামরা করার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন