Logo
Logo
×

বিশেষ সংবাদ

একের পর এক হত্যায় বাড়ছে আতঙ্ক

Icon

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৮:৩৮ পিএম

একের পর এক হত্যায় বাড়ছে আতঙ্ক
Swapno

আজ এখানে তো কাল আরেকদিকে ঘটছে নৃশংস খুনের ঘটনা। গত কয়েকদিনের ব্যবধানে জেলায় ৯ টি হত্যাকাণ্ডের ঘটনায় বেশ উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে মানুষ। এ নিয়ে অনেকের মাঝেই আতঙ্ক বিরাজ করছে। 

সূত্র বলছে, গত কয়েকদিনে নারায়ণগঞ্জের ৩টি উপজেলায় একের পর এক হত্যাকান্ড নিয়ে জনমনে নানা ধরণের আতঙ্ক বিরাজ করছে। আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধীদের আইনের আওতায় আনার পরও থামছে না অপরাধ প্রবণতা।

ঈদের আগের রাতে রূপগঞ্জে সাংবাদিকপুত্র রিফাত হাসানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এছাড়াও ফতুল্লার মাসদাইরে সিএনজি চালক খুন আব্দুল্লাহ, সিদ্ধিরগঞ্জে প্রবাসী শুভ, আড়াইহাজারে সাইফুল ইসলাম, আশু মোল্লা ও আনোয়ার হোসেন, বন্দরে মিনাজুল ইসলাম মিয়াদ, জিসান আহম্মেদ হত্যা ছাড়াও শীতলক্ষ্যা নদীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা, নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছে। 

গত ৩১জুলাই রাতে রূপগঞ্জে বন্ধু রিফাত ভ্ইুয়ার ডাকে সারা দিয়ে সবাসা থেকে বের হয়েছিল রিফাত হাসান। রিফাত ভূইয়া  বন্ধু হওয়াতে বাড়ি থেকে বের হতে কেউ তাকে বাধা দেয়নি। ওই রাতেই রিফাত ভূইয়া ও তার সহযোগীরা রিফাত হাসানকে মারধর করে। মারধরের পর তারাব পৌরসভার বরপা সুতালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ফেলে রাখে তাকে।

পরদিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়। নিহত রিফাত হাসানসে সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।  ঘটনার সাথে জড়িত আসামীদের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত ১ আগস্ট রাতে  সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় প্রবাসী শুভ কে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে  বশির ও তার লোকজন। এ ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। নিহত শুভ ব্রুনাই থেকে এক বছর আগে দেশে ফিরেছিল। শনিবার ঈদের রাতে নগরীর পাঠানটুলী বাসস্ট্যান্ড মোড়ে যুবলীগ নেতা শাহজাহানের বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত রাম দা ও চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।

 নিহতের পরিবারের  দাবী হত্যাকারীরা সকলেই মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত। গত ৬ আগষ্ট নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আনোয়ার হোসেন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় দুই পক্ষের আরও ১৫ জন আহত হয়েছে। গত ৫ আগষ্ট ফতুল্লার মাসদাইরস্থ ঈদ গাহের পাশে একটি পুকুর থেকে সিএনজি চালক আব্দুল্লাহর হাতপা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। 

গত ৮ আগস্ট সকালে আড়াই হাজার থানা এলাকার  ব্রাহ্মণদীকান্দা পল্লী বিদ্যুৎ প্রজেক্টের সামনে থেকে আশু মোল্লা নামের একজন ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এসময় লাশের মুখে হাতে কষ্টিপ লাগানো ছিল। নিহত আশু মেল্লা  সোনারগাঁয়ের মিরের বাগ এলাকার মালেক মোল্লার ছেলে ছিল। আশু মোল্লা পেশায় একজন রিক্সা চালক ছিলেন।

এ ছাড়াও ১০ আগষ্ট রাতে বন্দরে প্রতিপক্ষের ধাওয়ার স্কুল ছাত্র মিনহাজুল ইসলাম মিয়াদ ও  জিসান আহম্মেদ শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয়।  এরপর তাদের লাশ উদ্ধার করা হয়। পারিবারিক শত্রুতার জের ধরে সোমবার বিকেলে বন্দরের ইস্পাহানি ঘাট এলাকায় কিশোর দলের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে।

১২ আগস্ট বিকালে আড়াই হাজার উপজেলার উপজেলার গোপালদী বাজার বড় মসজিদ মার্কেটের ছাদ থেকে সাইফুল ইসলাম নামের এক ব্যাক্তির লাশ  উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহতের হাত ও গলা কাটা ছিল। নিহত সাইফুল ওই বাজারের মনিরের ওষুধের দোকানে কাজ করতো। মঙ্গলবার সকাল থেকে সে নিখোঁজ ছিল বলে জানিয়েছে তার পরিবার।

গত ৪ জুলাই  দেওভোগ এলাকা থেকে  প্রেমিকের কথায় বাসা থেকে বের হয়েছিল পঞ্চম শ্রেনীর ছাত্রী দিশা মনি।  পরে তাকে প্রেমিব আব্দুল্লাহ শীতলক্ষ্যা নদীতে একটি নৌকায় নিয়ে গিয়ে গনধর্ষণ করে। এরপর তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পুলিশ এ ঘটনার সাথে জড়িত আব্দুল্লাহ ও নৌকার মাঝিকে গ্রেফতার করেছে। 

অপরদিকে ঈদের কয়েকদিন পর ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকা থেকে ৩জন ছিনতাই কারীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ছিনতাইকারীরা নরসিংপুর এলাকার একটি মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। উল্লেখিত ঘটনায় নারায়ণগঞ্জবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন