নারায়ণগঞ্জে করোনায় ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ১৪ জন। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৮৬ জনে । অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না হলেও জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১২৮ জন।
এদিকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। জেলা স্বাস্থ্যবিভাগের তথ্যানুযায়ী, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হওয়ার কোনো রেকর্ড নেই। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫৬৯৮ জন।
তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় সিটি করপোরেশন ও খানপুর ৩’শ শয্যা হাসপাতালে (করোনা বিশেষায়িত হাসপাতাল) করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত সিটি করপোরেশনভুক্ত এলাকাগুলোতে আক্রান্ত হয়েছে ২১৪১ জন, মৃত্যু হয়েছে ৬৭ জনের। সুস্থ হয়েছে ১৯৫৫ জন।
সদর উপজেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪০২ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। এখন পর্যন্ত এখানে সুস্থ হয়েছেন ১৩৩২ জন।
রূপগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। তবে সুস্থ হয় নি কেউ। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১৮৬ জন ও সুস্থ ১১৪০ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের।
সোনারগাঁয়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫৪০ জন এবং মৃত্যুর সংখ্যা ২১ জন। এছাড়া সুস্থ হয়েছে ৪৯০ জন।
তবে বন্দরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২৫৪ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের। সুস্থ হয়েছে ২৩৫ জন।
আড়াইহাজারে উপজেলায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয় নি কেউ। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫৬৩ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। এ উপজেলায় সুস্থ হয়েছেন ৫৪৬ জনের।


