Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রশাসনের উদাসিনতায় মৌমিতার রাজত্ব

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১১:১৮ পিএম

প্রশাসনের উদাসিনতায় মৌমিতার রাজত্ব
Swapno

নারায়ণগঞ্জ থেকে ঢাকার বিভিন্ন রুটে চলাচল করে মৌমিতা ট্রান্সপোটের বাস। বিআরটিএ কর্তৃক অনুমোদন থাকলেও পুরো জেলায় কোথাও কাউন্টারের অস্তিত্ব নেই। শহরের একাধিক স্থানে রয়েছে মৌমিতা ট্রান্সপোটের অবৈধ স্ট্যান্ড।

বিশেষ করে চাষাড়ার শহিদ মিনার এলাকা। এখানেই একাধিক বাস থামিয়ে যাত্রী উঠান বাসের কর্মচারীরা। অনুমোদিত স্ট্যান্ড না হলেও বানিয়েছে অবৈধ স্ট্যান্ড। সড়কের মাঝে স্টান্ডে সৃষ্টি হচ্ছে অনাকাঙ্খিত যানযট।   

এদিকে যানযট নিরসনে একাধিকবার এই বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও আশানুরূপ কাজ  হয়নি বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ। 

সরজমিনে দেখা যায়, শহীদ মিনারের নিকটবর্তী সান্তনা মার্কেটের সামনে ৪টি মৌমিতা বাস সিরিয়ালে দাড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। প্রতি ১৫-২০ মিনিট পর পর একটি নতুন বাস দাড়িয়ে যাত্রী উঠাচ্ছে।

সড়কের একদিকের দুই লেনের মধ্যে এক লেনে অবৈধ স্টান্ডের দখলে পড়েছে। যার ফলে অন্যলেন দিয়ে যানবাহন ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়ক ও লিংকরোডে প্রবেশ করে। অতিরিক্ত যানবাহন একলেনে থাকায় হচ্ছে বাড়তি যানযট। শহরে ট্রাফিক পুলিশ বক্সের বিপরীতে প্রতিদিনের এই যানযট চিত্র তৈরী হলেও সমস্যার সমাধান নেই।   

মৌমিতা ট্রান্সপোর্টের বাসের রুট পারমিট অনুযায়ী বাসটি ২নং রেলগেট থেকে বঙ্গবন্ধু সড়ক হয়ে প্রবেশ করবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে। কিন্তু নিয়ম না মেনে নবাব সলিমুল্লাহ সড়কে শতাধিক বাসের একটি স্ট্যান্ডে বানিয়ে সেখান থেকে শুরু হয় যাত্রী উঠানো। এরপর নবাব সলিমুল্লাহ সড়ক থেকে গোল চত্তর ঘুরে শহীদ মিনারের সামনের আরেকটি স্পট থেকে যাত্রী উঠানো হয়। 

বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারি পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী এই বিষয়ে বলেন, মৌমিতা ট্রান্সপোটের বাস কোম্পানিকে নারায়ণগঞ্জ থেকে অনুমোদন দেয়া হয়নি, ঢাকার হেড অফিস থেকে দেয়া হয়েছে। তবে শহরে অবৈধভাবে গাড়ি পার্ক নিরসনে আমরা নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করি। 
 
সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ এই বিষয়ে বলেন, আমরা একাধিকবার এই বাস রেকার দিয়ে নেওয়া হয়েছে। কিছুদিন পূর্বেও ১০টি গাড়ি রেকারিং করেছিলাম। এরমধ্যে এই কোম্পানির কয়েকটা বাস ছিল। বিষয়টি পুনরায় আমি অবগত হলাম। সেখানের ট্রাফিক কর্মকর্তাকে বিষয়টি জানাচ্ছি। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন