Logo
Logo
×

বিশেষ সংবাদ

অ্যাড. শরীফ আর নেই : জেলা আইনজীবী সমিতির শোক

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১০:৫৯ পিএম

অ্যাড. শরীফ আর নেই : জেলা আইনজীবী সমিতির শোক
Swapno

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সমাজসেবা সম্পাদক অ্যাড. মো. শরীফ হোসন আর নেই। মঙ্গলবার ( ১১ আগষ্ট ) সকালে রাজধানী ঢাকা পপুলার হাসপাতালে নিউমুনিয়ায় আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর খানপুর চিল্ডেন পার্কে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

দুপুর ২টায় মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার রুহের মাগফেরাত কামনায় আগামী রবিবার বাদ আছর বালুরমাঠ নুর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন তার বন্ধু মহল।  

এদিকে এড. শরীফ হোসেনের অকাল মৃত্যুতে এক শোকবার্তায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।   শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, শরিফ খানপুর বার একাডেমী স্কুল হতে ১৯৯২ সালে এস এস সি পরীক্ষা শেষ করে নারায়নগঞ্জ সরকারী তোলারাম কলেজ হতে শিক্ষাবর্ষ শেষ করে। 

পরবর্তিতে তিনি নারায়নগঞ্জ আইন কলেজ হতে আইন বিভাগে লেখাপড়া শেষ করে নারায়ণগঞ্জ জেলা জর্জকোর্টে আইন পেশায় নিয়োজিত হয়।

শরিফ দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন। ৯০ এর গনআন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি মুখ্যম ভুমিকা রাখেন।

তিনি নারায়ণগঞ্জ জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক সহ বিভিন্ন সংগনের সাথে জড়িত হয়ে কাজ করেছেন। এছাড়া নারায়ণগঞ্জে সমাজ সেবায় বিশেষ অবদান রাখে শরিফ হোসেন। 

শরিফ হোসেন তার জীবনের শেষ অনুষ্টানটি করেছিলেন চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে বঙ্গবন্ধু ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে চলতি বছরের মার্চের ১৭ইং তারিখে। 

বঙ্গবন্ধু শত তম বার্ষিকী উপলক্ষে  জেলার অধিকাংশ স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর দুর্লব ছবি নিয়ে একটি চিত্র পদর্শনীর আয়োজন করেন। 

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন তার চিত্র পদর্শনী দেখতে এসে প্রসংশীত করেন শরিফ হোসেনকে। শরিফ বঙ্গবন্ধুর আদর্শের একজন সাচ্চা কর্মি হয়ে নারায়গঞ্জে আওয়ামী রাজনীতে যে ভুমিকা আর অবদান রেখে গেছেন যা কখনও ভুলার নয়। 

এছাড়াও শরিফ হোসেন একাধারে নারায়ণগঞ্জে রাষ্ট্রিয় অনুষ্টানের একজন ভাষ্যকর ছিলেন। রাষ্ট্রের সকল অনুষ্টানে মধ্যরাত কিংবা ভোর হতে মাইক্রোফোন হাতে নিয়ে ভাষ্যকরের দায়িত্ব পালন করতে দেখা যাওয়া এই ব্যক্তি আর ফিরে আসবে না নারায়নগঞ্জবাসীর মাঝে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন