গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জের বন্দর, আড়াইহাজার,রূপগঞ্জ, সদর ও সোনারগাঁসহ মোট ৫ উপজেলা আক্রান্ত হয় নি কেউই। তবে গত ২৪ ঘণ্টায় ৩০০ শয্যা হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ জন।
এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৩২ জনে । অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না হলেও জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১২৭ জন।
এদিকে সোমবার (১০ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। জেলা স্বাস্থ্যবিভাগের তথ্যানুযায়ী, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হওয়ার কোনো রেকর্ড নেই। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫৬৮২ জন।
তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় সিটি করপোরেশন ও খানপুর ৩’শ শয্যা হাসপাতালে (করোনা বিশেষায়িত হাসপাতাল) করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত সিটি করপোরেশনভুক্ত এলাকাগুলোতে আক্রান্ত হয়েছে ২১০৭ জন, মৃত্যু হয়েছে ৬৭ জনের। সুস্থ হয়েছে ১৯৪৫ জন।
আক্রান্ত শূণ্য ৫ উপজেলা :
সদর উপজেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয় নি কেউ। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৩৯৬ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। এখন পর্যন্ত এখানে সুস্থ হয়েছেন ১৩৩০ জন।
বন্দরে গত ২৪ ঘণ্টায় কেউ আক্রান্ত হয় নি। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২৫১ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের। সুস্থ হয়েছে ২৩৪ জন।
আড়াইহাজারে উপজেলায় ২৪ ঘণ্টায় কেউ আক্রান্ত হয়নি। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫৫৮ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। এ উপজেলায় সুস্থ হয়েছেন ৫৪৬ জনের।
সোনারগাঁয়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয় নি কেউ। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫৩১ জন। মৃত্যুর সংখ্যা ২০ জন ও সুস্থ হয়েছে ৪৮৭ জন।
রূপগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয় নি কেউ। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১৮১ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়েছে ১১৪০ জন।


