Logo
Logo
×

বিশেষ সংবাদ

বর্জ্য অপসারণে নগরবাসীর স্বস্তি, মেয়রের ধন্যবাদ জ্ঞাপন

Icon

ইমতিয়াজ আহমেদ

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১০:২৮ পিএম

বর্জ্য অপসারণে নগরবাসীর স্বস্তি, মেয়রের ধন্যবাদ জ্ঞাপন
Swapno

পবিত্র ঈদুল আযহার দুপুর থেকে পরের তিন দিন পর্যন্ত এক হাজার টন কোরবানীর বর্জ্য অপসারণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বর্জ্য অপসারণে সকলেই সচেতন ছিলেন বিধায় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

নগরবাসীর সচেতনতার কারণে এবার কোরবানীর বর্জ্য অপসারনে তেমন কোনো বেগ পেতে হয়নি নাসিক এর পরিচ্ছন্নকর্মীদের। যথা সময়ে বর্জ্য অপসারণ হওয়ায় নগরবাসীও স্বস্তি প্রকাশ করেছে। 

বর্জ্য অপসারনে ১১০০ পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত ছিলেন বলে জানালেন নাসিক এর পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন। তিনি বলেন, এবার করোনার কারনে সিটি এলাকায় হাট কম বসেছে। ৭ টি হাটে চলেছে পশু বেচাকেনা।

নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে চলায় বর্জ্য নিয়ে তেমন একটা সমস্যায় পড়তে হয়নি। শুধুমাত্র শহরে গরুর রক্ত পরিস্কার করতে অত্যাধুনিক ২ টি বড় গাড়ি ও ৬ টি ছোট গাড়ি কাজ করেছে। জানাগেছে, করোনা ঝুঁকিতে মানতে হয়েছে স্বাস্থ্যবিধি।

সবাই ভেবেছিল পশু কম উঠবে। কোরবানি দেয়ার মানুষও এবার কম থাকবে। কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হয়নি। পশুর চাহিদা ছিল প্রচুর।

বেপারীরা ভয়ে ভয়ে ঈদের দুদিন আগেই মোটামুটি লাভে গরু ছেড়ে দেয়। গরুর দাম কম যাচ্ছে এমন খবরে কোরবানীদাতারা হাটে হামলে পড়ে। শেষ পর্যন্ত গরুর দাম বেড়ে যায়। অনেকে হাটে গিয়ে গরু পাননি।

সিটি এলাকায় এবার বসেছিল ৭টি হাট। তাই রাজস্ব আদায় হয়েছে কম। গতবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায়  কোরবানির পশুর হাট বসেছিল ২১ টি।

রাজস্ব আদায় হয়েছিল ২ কোটি ২৫ লাখ টাকা মাত্র। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার কোরবানির পশুর হাটের সংখ্যাও কমে যায়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট বসবে বলে জানিয়েছিলেন স্থানীয় সরকার (এলজিডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ বিষয়ে এনসিসির সূত্রমতে, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে প্রত্যেক গরু বাজারে পৃথক টিম ছিল। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে গরুর হাট বসানো হয়েছিল।

একাধিক সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনে ২৭টি ওয়ার্ডে ২০৮টি স্থান কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল। গত বছর ২০ টি স্থানে পশু জবাই করার জন্য প্যান্ডেল করে দেয়া হয়েছিল। পরিবেশ দূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এসব স্থানে পশু কোরবানী করার জন্য বলা হয়েছিল। এবার তা করা হয়নি।

করোনার জন্য ছিল সীমিত আয়োজন। পরিবেশ রক্ষায় সিটি করপোরেশনের সমস্ত এলাকা,রাস্তা-ঘাট,পাড়া মহল্লা এবং অলিগলি হতে কোরবানী পরবর্তী সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে নাসিক বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নির্দেশনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোরবানীর পর পশুর  বর্জ্য অপসারণে মহাপরিকল্পনা গ্রহণ করেছিল। এর অংশ হিসেবে এ বছর পশু কোরবানী জন্য সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়নের মোট ২০৮টি স্থানকে নির্বাচন করে। 

সিটি কর্পোরেশন কর্তৃক দেয়া তথ্য অনুসারে, ঈদের দিন দুপুর থেকেই বর্জ্য অপসারণে কাজ শুরু হয়েছিল। পশুর বর্জ্য অপসারণ ও ঈদে নাগরিক সেবা দেয়ার জন্য সিটি কর্পোরেশনের নিয়মিত ৫০০ জন পরিচ্ছন্নকর্মীসহ  মোট ১১০০ পরিচ্ছন্নকর্মী কাজ করেছে।

পাশাপাশি অতিদ্রুত বর্জ্য অপসারনের জন্য ৪০টি গার্ভেজ ট্রাক রাখা হয়েছে। তাছাড়া কোরবানি ঈদের দিন কোরবানি পরবর্তী সময়ে ও ঈদের পরদিন  কোরবানী পশুর বর্জ্য বা উচ্ছিষ্টাংশ (গোবর,হাড়,বর্জ্য ইত্যাদি) পরিবশেকে দূষনমুক্ত রাখার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের মহল্লাগুলোর প্রধান সড়ক থেকে বর্জ্য অপসারন করে পানি দিয়ে ভালভাবে ধৌত করনের পর ১৫ টন ব্লিচিং পাউডার ও  ক্লোরিন ছিটিয়ে দেয়া হয়।

কোরবানীর জন্য নির্ধারিত প্রতিটি স্থানে অস্থায়ী ড্রেন ও অসমতল জায়গাকে সমতল করে দেয়া হয়। যাতে রক্ত ও পানি জমে না থাকে। পাশাপাশি পানি ও ভ্যান গাড়ীর ব্যবস্থা রাখা হয়েছিল। 

সিটি করপোরেশন সূত্রে আরো জানা যায়,  গত বছর কোরবানীর পশুর চামড়ার অর্থনৈতক গুরুত্ব বিবেচনায় এনে চামড়ার গুণগতমান বজায় রাখতে প্রতিটি ওয়ার্ডে কসাইদের জন্য  প্রশিক্ষণ ব্যবস্থা রাখা হয়েছিল। পশু কোরবানীর নিয়ম অনুযায়ী রাস্তার ওপর ও খোলা স্থানে কোন পশু জবাই নিষিদ্ধ তা এ বছরও বলবৎ ছিল। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন