না’গঞ্জে ২৪ ঘন্টায় আক্রান্ত ১২, শূণ্য তিন উপজেলা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৯:৫৮ পিএম
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ হাজার ৯৮৫ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না হলেও জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১২৭ জন।
তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শূণ্য আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁও। শুক্রবার (৭ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। জেলা স্বাস্থ্যবিভাগের তথ্যানুযায়ী, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়নি। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫৬৪৫ জন।
তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় সিটি করপোরেশন ও খানপুর ৩’শ শয্যা হাসপাতালে (করোনা বিশেষায়িত হাসপাতাল) করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত সিটি করপোরেশনভুক্ত এলাকাগুলোতে আক্রান্ত হয়েছে ২০৯৪ জন, মৃত্যু হয়েছে ৬৭ জনের। সুস্থ হয়েছে ১৯২৯ জন।
বন্দরে ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়ছে ১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২৪৯ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের। সুস্থ হয়েছে ২৩০ জন।
সদর উপজেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৩৮৬ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। এখন পর্যন্ত এখানে সুস্থ হয়েছেন ১৩২১ জন।
আক্রান্ত শূণ্য তিন উপজেলা :
গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে তিনটি উপজেলায় আড়াইহাজার, বন্দর ও রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয় নি কেউ। আড়াইহাজারে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫৫৬ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। এ উপজেলায় সুস্থ হয়েছেন ৫৪৬ জনের।
রূপগঞ্জে এখন পর্যন্ত আক্রান্ত ১১৭৪ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়েছে ১১৩৬ জন। সোনারগাঁয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫২৬ জন। মৃত্যুর সংখ্যা ২০ জন ও সুস্থ হয়েছে ৪৮৩ জন।


