Logo
Logo
×

বিশেষ সংবাদ

আইসিইউতে সাংবাদিক জীবন, করোনা নেগেটিভ

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ১০:০৬ পিএম

আইসিইউতে সাংবাদিক জীবন, করোনা নেগেটিভ
Swapno

করোনা উপসর্গ নিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষনে আছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, নিউএইজ পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন। তবে করোনার উপসর্গ থাকলেও ২য় বারের মতো করোনা নমুনা পরীক্ষায় ফলাফল আসছে নেগেটিভ।


হাসপাতালের বিশেষজ্ঞগণ জানিয়েছেন, সাংবাদিক জীবনের সকল উপসর্গ করোনা পজেটিভ রোগীর ন্যায়। তাকে সেই অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে। সার্বিক অবস্থার কোন পরিবর্তন নেই। প্রতিদিন ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন লাগছে। তবে শ্বাসকষ্ট পূর্বের তুলনায় কম।


সাংবাদিক জীবনের পরিবার সূত্রে জানা যায়, ৩১ জুলাই তীব্র শ্বাসকষ্ট অনুভব করায় সাংবাদিক জীবনকে সিদ্ধিরগঞ্জের সাজেদা ফাউন্ডেশনের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপূর্বে তিনি বেশ কিছুদিন জ্বরে ভুগছিলেন। পরে ৩০ জুলাই করোনা ভাইরাস পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। 


কিন্তু ফলাফল নেগেটিভ আসলেও শারীরিক অবস্থার পরিনতি খারাপ হলে তাকে হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তবে এখন তার শারীরিক পরিস্থিতি পূর্বের তুলনায় কিছুটা ভালো।  ২য়বার করোনা পরীক্ষা করা হলে, ৫ আগস্ট পুনরায় তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। সকলের নিকট দোয়ার প্রার্থনা করেছেন জীবনের পরিবার।


এদিকে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন সাংবাদিক নাহিদ আজাদ। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সাংবাদিক জীবনসহ করোনায় আক্রান্ত গণমাধ্যমকর্মীদের সুস্থতা কামনায় এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। শায়েস্তা খাঁ সড়কে পুরাতন কোর্ট মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদের পর দোয়া শেষে নেওয়াজ বিতরণ করা হয়।


৩ আগষ্ট চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি ও যুগের চিন্তা সম্পাদক আবু আল মোরছালীন বাবলা সাজেদা হাসপাতালে গিয়ে সাংবাদিক জীবনকে দেখে আসেন। তার শারীরিক পরিস্থিতির বিষয়ে আইসিইউ’র কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন। নিয়মিত তার শারীরিক পরিস্থিতির খোঁজ রাখছেন তিনি।


তিনি আরো জানান, ডাক্তার জানিয়েছে এখন পর্যন্ত তার অবস্থা ভাল। ডায়াবেটিক নিয়ন্ত্রনে এসেছে, ব্লাড প্রেসার ভাল। শ্বাসকষ্ট কম। নিজেই খাবার খেতে পারছেন । ডাক্তাররা তাকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন, তিনি মেনে চলছেন। এস্টোরেয়েড জাতীয় ওষুধের প্রভাবে রক্তে গ্লুকোজের পরিমান বেশি হলেও এটা চিন্তার বিষয় নয়।

 

অক্সিজেন গ্রহনের পরিমান কমে আসা না পর্যন্ত তাকে আইসিইউতে থাকতে হবে। আইসিইউতে ভর্তি থাকা অন্যান্য রোগীর তুলনায় তার অবস্থা ভাল বলে জানিয়েছেন আইসিইউ ডাক্তার।


নারায়ণগঞ্জের প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ এই বিষয়ে বলেন, রফিকুল ইসলাম জীবনের অবস্থা পূর্বের তুলনায় অনেকটা ভালো। তবে এখনো অক্সিজেন সার্পোটে রয়েছেন। আশা করি তিনি দ্রুত সুস্থ হবেন। তার সুস্থতার কামনা করছি।


নারায়ণগঞ্জের প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম বলেন, সাংবাদিক রফিকুল ইসলাম জীবন বর্তমানে আইসিইউতে আছেন। যতদিন আইসিইউতে রয়েছেন ততদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও নিশ্চিত করে কিছু বলা যায় না। সর্বক্ষন তার খোঁজ নেয়া হচ্ছে। রফিকুল ইসলাম জীবনসহ আরও কয়েকজন গণমাধ্যমকর্মী আক্রান্ত হয়েছেন, অসুস্থ আছেন আরও কয়েকজন। তাদের সকলের সুস্থতার কামনা করছি।


তিনি করোনা পরস্থিতিতের সাংবাদিক পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, সাংবাদিকদের সকল পরিস্থিতিতেই কাজ করে যেতে হয়। তবে এই পেশার মানুষের জন্য সরকার খুব বেশি চিন্তা করছে বলে আমি মনে করি না। আমাদের কথা আমাদেরকেই চিন্তা করতে হবে। সাংবাদিকদের জীবনতো ঝুঁকি রয়েছেই , সেই সাথে সাংবাদিকদের জীবিকার অবস্থাও ভালো নয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন