২৪ ঘন্টায় আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ২২
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ০৯:৫৩ পিএম
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২২ জন। মৃত্যু হয়েছে একজনের। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৯৫২ জন ও মারা গেছেন মোট ১২৭ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১০ জন, সদরে ৪ জন, রূপগঞ্জে ৭ জন ও সোনারাগাঁয়ে ১ জন রয়েছেন। মারা যাওয়া ব্যাক্তি হলেন সোনারগাঁয়ের বাসিন্দা। গতকাল বুধবার (৫ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৭ জন ও আক্রান্ত ২ হাজার ৮২ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৩ জন ও আক্রান্ত ১ হাজার ৩৮০ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৪৫ ও মারা গেছেন ৩ জন।
এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৫৪ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫২২ ও মারা গেছেন ২০ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৯ জন।
জেলায় এই পর্যন্ত মোট ৩২ হাজার ৫৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৬ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ হাজার ৬১৪ জন।
তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৯১৮ জন, সদর উপজেলার ১ হাজার ৩১৫ জন, রূপগঞ্জের ১ হাজার ১২৬ জন ও আড়াইহাজারের ৫৪৬ জন, বন্দরের ২২৬ ও সোনারগাঁয়ের ৪৮৩ জন।


